News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত
Image

আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত

আগরতলা, ১৭ মার্চ : সোমবার অনুষ্ঠিত হয়েছে আগরতলা ডিড রাইটার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন। কোর্ট চত্বরে অনুষ্ঠিত এই নির্বাচনে মোট ১১টি পোস্টের জন্য ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

মোট ১৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, তবে একজনের মনোনয়নপত্র বাতিল হয়। এছাড়া, দুজন প্রার্থী তাদের প্রার্থী পদ প্রত্যাহার করে নেন। ফলে ১১টি পদের জন্য ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়ে গেছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৭১ জন। ভোটদান করেছেন ৬৬ জন।

আজ বিকেলে অনুষ্ঠিত হয়েছে ভোট গণনা। গণনায় দেখা গেছে সর্বাধিক ভোট পেয়েছেন প্রদীপ কুমার পাল। উনার প্রাপ্ত ভোটের সংখ্যা ৫৮। বাকিদের প্রাপ্ত ভোট যথাক্রমে সঞ্জিত সরকার – ৫৫, অজিত দাস – ৫৪, জয়ন্ত সরকার – ৫০, সন্দীপন চক্রবর্তী – ৪৬, দীপক চৌধুরী ৪৫, সুরজিৎ সেনগুপ্ত – ৩৯, খোকন দেবনাথ – ৩৬, মিঠুন দাস – ৪১, সানু মিয়া – ৩৪, সুনীল পাটোয়ারী – ৩১, অমলেন্দু দত্ত – ৩১, প্রসেনজিৎ চৌধুরী – ১৩। আগামী সপ্তাহে পদাধিকারীদের নাম নির্ধারণ করা হবে বলে জানানো হয়েছে এসোসিয়েশনের তরফে।

Releated Posts

১৫ দিন ধরে বিদ্যুৎহীন দুর্লভ নারায়ন এলাকা, পথ অবরোধে ক্ষুব্ধ বাসিন্দারা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন : দীর্ঘ ১৫ দিন ধরে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন…

ByByReshmi Debnath Jun 19, 2026

নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন:  আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…

ByByReshmi Debnath Jun 18, 2026

অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…

ByByReshmi Debnath Jun 18, 2026

টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর

আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…

ByByTaniya Chakraborty Jun 18, 2026
Scroll to Top