News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দুটি হোটেলের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে লঙ্কাকান্ড, গুরুতর আহত এক মহিলা
Image

দুটি হোটেলের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে লঙ্কাকান্ড, গুরুতর আহত এক মহিলা

আমবাসা, ১৭ মার্চ : দুটি হোটেলের মধ্যে ঝামেলাকে কেন্দ্র করে লঙ্কাকান্ড বেঁধে যায় আমবাসা ম্যাগাজিনপাড়া এলাকায়। দুটি হোটেলের মালিকদের মধ্যে বাকবিতন্ডা পরবর্তী সময়ে এটি হাতাহাতির রূপ নেয়। মহিলাদের মধ্যে এই মারামারির ঘটনায় আহত হয়েছেন এক মহিলাও। পরবর্তীতে দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহত মহিলাকে হাসপাতালে নিয়ে যায়।

ঘটনার বিবরণে জানা যায়, পাশাপাশি দুই হোটেল রয়েছে আমবাসা ম্যাগাজিনপাড়া এলাকায়। ক্রেতা নিয়ে দুই হোটেলের মধ্যে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। সামান্য বিষয়কে কেন্দ্র করে দুই হোটেল ব্যবসায়ীর মধ্যে তুলকালাম কান্ড ঘটে যায় আমবাসা ম্যাগাজিন পাড়াস্থিত জাতীয় সড়কের পাশে। আমবাসা ম্যাগাজিন পাড়া এলাকায় জাতীয় সড়কের পাশে দুটি হোটেল রয়েছে। গ্রাহকদের যানবাহন পার্কিং করাকে কেন্দ্র করে দুই হোটেল ব্যবসায়ীর মধ্যে ঝগড়া শুরু হয়। একটা সময় মহিলারা নিজেদের মধ্যে মারামারিতে লিপ্ত হয়। যদিও পরবর্তীতে অন্যান্যরা ঘটনাস্থলে এসে তাদের ঝামেলা থামায়। তাতে উভয় পক্ষের লোক অল্প বিস্তর আহত হয় এবং একজন কে চিকিৎসার জন্য ধলাই জেলা হাসপাতালে পাঠানো হয়। গোটা বিষয়কে কেন্দ্র করে থমথমে পরিস্থিতি বিরাজ করছে ম্যাগাজিন পাড়া এলাকায়। এদিকে উভয় পক্ষ থেকে আমবাসা থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top