News Flash

  • Home
  • দেশ
  • গোয়ালিয়রের হাসপাতালে আগুন, নিরাপদে উদ্ধার সমস্ত রোগী
Image

গোয়ালিয়রের হাসপাতালে আগুন, নিরাপদে উদ্ধার সমস্ত রোগী

গোয়ালিয়র, ১৬ মার্চ (হি.স.): আগুন লাগল মধ্যপ্রদেশের গোয়ালিয়রের কমলা রাজা হাসপাতালে। শনিবার গভীর রাতে কমলা রাজা হাসপাতালের লেবার রুমে আগুন লাগে। এসি-তে বিস্ফোরণের জেরে এই আগুনের সূত্রপাত হয়। আগুন লাগা মাত্রই সমস্ত রোগীদের নিরাপদে উদ্ধার করা হয়েছে।

গোয়ালিয়র পৌর কর্পোরেশনের দমকল অফিসার অতিবল সিং যাদব বলেন, “আমি খবর পেয়েছি, লেবার রুমে আগুন লেগেছে, দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এসি বিস্ফোরণের কারণে এই আগুন লেগেছে,ঘটনার সময় কর্মী, ডাক্তার এবং নার্সরা উপস্থিত ছিলেন এবং তাঁরা জানালা ভেঙে রোগীদের উদ্ধার করেন, অন্যথায় বড় দুর্ঘটনা হতে পারত। কোনও প্রাণহানি হয়নি।”

গোয়ালিয়রের এসডিএম বলেছে, “শীতাতপ নিয়ন্ত্রিত গাইনো ইউনিটে আগুন লেগেছে, সেখানে প্রায় ২২ জন রোগী ছিলেন। প্রথমে রোগীদের উদ্ধার করা হয়, ধোঁয়া খুব দ্রুত ছড়িয়ে পড়ে… সমস্ত রোগীকে দ্রুত উদ্ধার করা হয়। কোনও আঘাত অথবা প্রাণহানির ঘটনা ঘটেনি।”

Releated Posts

মূল্যবৃদ্ধি, বেকারত্ব ও পরীক্ষায় দুর্নীতির বিরুদ্ধে তিন মাসের দেশব্যাপী আন্দোলনে নামছে কংগ্রেস

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পরীক্ষায় দুর্নীতি, সামাজিক বৈষম্য এবং উপসাগরীয় অঞ্চলের সংঘাতের প্রেক্ষিতে দেশের কূটনৈতিক অবস্থান…

ByByNews Desk Jun 11, 2026

ভুয়ো হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট চক্রের পর্দাফাঁস, তিন সাইবার প্রতারক গ্রেফতার দিল্লি পুলিশের

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভুয়ো অনলাইন হেলিকপ্টার বুকিং ওয়েবসাইট তৈরি করে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে টাকা…

ByByNews Desk Jun 11, 2026

শুভেন্দু অধিকারী সরকারের শিক্ষাদফতর ভাগের সিদ্ধান্তের নেপথ্যে একাধিক লক্ষ্য: বিজেপি সূত্র

কলকাতা, ১১ জুন (আইএএনএস): শুভেন্দু অধিকারী সরকারের সাম্প্রতিক মন্ত্রিসভায় স্কুল শিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের জন্য পৃথক দুই মন্ত্রী…

ByByNews Desk Jun 11, 2026

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top