News Flash

  • Home
  • দিনের খবর
  • দোলের দিনও উষ্ণ দক্ষিণবঙ্গ, ক্রমেই চড়ছে তাপমাত্রার পারদ
Image

দোলের দিনও উষ্ণ দক্ষিণবঙ্গ, ক্রমেই চড়ছে তাপমাত্রার পারদ

কলকাতা, ১৪ মার্চ (হি.স.): কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। শুক্রবার দোল পূর্ণিমার দিনও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সর্বত্রই তাপমাত্রার পারদ চড়েছে। এদিন সকালে কলকাতার নূন্যতম তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪.২ ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের ৪টি জেলায় ইতিমধ্যেই তাপপ্রবাহের পূর্বাভাস জারি করা হয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১৬ মার্চ, রবিবার দক্ষিণবঙ্গের ৪টি জেলায় তাপপ্রবাহ হতে পারে। তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে পশ্চিম মেদিনীপুর, বীরভূম, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে। ওই জেলাগুলির জন্য জারি হয়েছে হলুদ সতর্কতা। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বায়ুপ্রবাহের কারণেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। আগামী কিছু দিন দক্ষিণবঙ্গের সর্বত্রই বাড়বে তাপমাত্রা।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top