News Flash

  • Home
  • বিদেশ
  • বালুচিস্তানে অপহৃত ট্রেন থেকে উদ্ধার ১৫৫ পণবন্দি, নিহত ২৭ জন বিদ্রোহী
Image

বালুচিস্তানে অপহৃত ট্রেন থেকে উদ্ধার ১৫৫ পণবন্দি, নিহত ২৭ জন বিদ্রোহী

ইসলামাবাদ, ১২ মার্চ (হি.স.): পাকিস্তানের বালুচিস্তানের বোলানে প্রায় সারারাত চলল পাকিস্তানি সেনার উদ্ধার অভিযান। অপহৃত জাফর এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার করা হল অন্তত ১৫৫ জন যাত্রীকে। পাক সেনার দাবি, নিরাপত্তা বাহিনীর ওই অভিযানে এখনও পর্যন্ত অন্তত ২৭ জন বিদ্রোহী নিহত হয়েছে। পণবন্দিদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু। ট্রেনটি থামানোর জন্য রেললাইন উড়িয়ে দিয়েছিল বিদ্রোহীরা।

বুধবার ভোরে জাফর এক্সপ্রেস থেকে ৫৭ জন যাত্রীকে বালুচিস্তানের রাজধানী কোয়েটায় পাঠানো হয়েছে। বাকিদের মধ্যে ২৩ জনকে এখনও মাচে রাখা হয়েছে, আর আহত ১৭ জন যাত্রীকে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৯টা নাগাদ কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারগামী জাফর এক্সপ্রেসের দখল নেয় স্বাধীনতাপন্থী সশস্ত্র বালুচ গোষ্ঠী বিএলএ (বালুচ লিবারেশন আর্মি)-র বিদ্রোহীরা। ৯টি কোচবিশিষ্ট ওই ট্রেনটিতে ৪০০-র বেশি যাত্রী ছিলেন। অবশেষে পণবন্দি ১৫৫ জন যাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

Releated Posts

সীমান্ত পারাপারে জাতীয় পরিচয়পত্রের স্বীকৃতি চাইল নেপাল, ভারতের কাছে আনুষ্ঠানিক প্রস্তাব

কাঠমান্ডু, ৩ আগস্ট (আইএএনএস): ভারত-নেপাল সীমান্তে যাতায়াতের ক্ষেত্রে নেপালের জাতীয় পরিচয়পত্র (ন্যাশনাল আইডেন্টিটি কার্ড বা এনআইডি) বৈধ ভ্রমণ…

ByByNews Desk Aug 3, 2026

গ্যাস সংকটে বিপর্যস্ত বাংলাদেশ, সিএনজি-চালিত যান কমে ভোগান্তিতে সাধারণ মানুষ

ঢাকা, ৩ আগস্ট (আইএএনএস): তীব্র গ্যাস সংকটের জেরে বাংলাদেশে সিএনজি-চালিত অটোরিকশা ও গণপরিবহনের বড় অংশ রাস্তায় নামতে না…

ByByNews Desk Aug 3, 2026

বালোচিস্তানের নওশকিতে সামরিক অবরোধ নিয়ে পাকিস্তানের সমালোচনা মানবাধিকার সংগঠনের, আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি

কোয়েটা, ২ আগস্ট (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান প্রদেশের নওশকি জেলায় দীর্ঘদিনের সামরিক অবরোধ, কারফিউ এবং অভিযানের তীব্র সমালোচনা করেছে…

ByByNews Desk Aug 2, 2026

পাঞ্জাব প্রদেশ থেকে প্রায় ১.৪ লক্ষ আফগান শরণার্থীকে ফেরত পাঠিয়েছে পাকিস্তান: রিপোর্ট

কাবুল, ২ আগস্ট (আইএএনএস): বৈধ বসবাসের নথি না থাকা বিদেশি নাগরিকদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে পাকিস্তানের পাঞ্জাব…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top