News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় আগামীদিন রাজনৈতিক ভূমিকম্প হবে : বিধায়ক সুদীপ
Image

ত্রিপুরায় আগামীদিন রাজনৈতিক ভূমিকম্প হবে : বিধায়ক সুদীপ

আগরতলা, ১১ মার্চ: ত্রিপুরায় আগামীদিন রাজনৈতিক ভূমিকম্প হবে। আজ কংগ্রেসের জনসভায় এমনটাই দাবি করলেন বিধায়ক সুদীপ রায় বর্মণ। সাথে তিনি যোগ করেন, বিজেপির হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে লড়াই ছাড়া কোনো বিকল্প নেই। দেশের স্বার্থে একজোট হয়ে লড়াই করতে হবে।

আজ জয় বাপু, জয় ভীম, জয় সংবিধান ওই স্লোগানকে সামনে রেখে আজ রাজধানীর ওরিয়েন্ট চৌমুহনী এলাকায় প্রদেশ কংগ্রেস জনসভার আয়োজন করা হয়েছে। এদিন জনসভায় উপস্থিত ছিলেন কংগ্রেস সেবাদলের সর্বভারতীয় সভাপতি লালজি দেশাই, প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিধায়ক সুদীপ রায় বর্মন, গোপাল রায়, বীরজিত সিনহা, প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযুষ কান্তি ভট্টাচার্যী প্রমুখ।

এদিন শ্রী বর্মণ অভিযোগ করেন, বিজেপির জনসভায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জনগনকে একপ্রকার জোর করে নিয়ে আসা হয়েছিল। এর খেসারত বিজেপি সরকারকে আগামীদিনে দিতে হবে। এভাবে জোর করে ভালবাসা আদায় করা পরিণাম শুভ নয়, বলে কটাক্ষ করেন তিনি।

তাঁর কথায়, বিজেপি যাতে দেশের সংবিধানের উপর কোনো আঁচ আনতে না পারে তারজন্য একজন রক্ষক হিসেবে জনগণকে আন্দোলনে নামে হবে। এদিন তিনি সিপিএমকে একহাত নিয়েছেন। প্রাইমারি মেম্বারের সাপোর্ট দিয়ে সিপিআইএম কখনো সরকারের আসতে পারবে না, তারা জনসমর্থন হারিয়ে ফেলেছে। তিনি বলেন, কমিউনিজম নামে সিপিএম করা নয়। কমিউনিজমের আদর্শই হল দলিত, নিপিড়ীতদের অধিকার আদায়ে লড়াই করা। যেমন, বিরোধী দলনেতা রাহুল গান্ধি কমিউনিজমে বিশ্বাসী। সাধারণ জীবনযাপন করেন তিনি। কোনোদিন ব্যক্তিস্বার্থে তিনি জনগণের পাশে দাঁড়ান নি। এদিন তিনি আরও বলেন, ত্রিপুরায় আগামীদিন রাজনৈতিক ভূমিকম্প হবে।বিজেপির হাত থেকে দেশবাসীকে রক্ষা করতে লড়াই ছাড়া কোনো বিকল্প নেই। দেশের স্বার্থে একজোট হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top