News Flash

Image

উদয়পুর রেলস্টেশনে ৫ বাংলাদেশি আটক

উদয়পুর, ১১ মার্চ : উদয়পুর রেলস্টেশনে ফের অবৈধভাবে ভারতে প্রবেশ করা ৪ বাংলাদেশি মহিলা ও ১ পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে পশ্চিমবঙ্গের নকল আধার কার্ড উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দালালদের মাধ্যমে সীমান্ত পার হয়ে রেলস্টেশনে এসে পৌঁছেছিল।

গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে শিয়ালদা যাওয়ার উদ্দেশ্যে ছিলেন এবং সেখান থেকে আমেদাবাদ যাওয়ার পরিকল্পনা ছিল।

তবে তাদের এই পরিকল্পনা ভেস্তে যায় উদয়পুর পুলিশের তৎপরতার কারণে। অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলেও, দালালের নাম বা অন্যান্য কোনো তথ্য তারা জানাতে পারেনি। বর্তমানে, তাদের পুলিশি হেপাজতে রাখা হয়েছে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top