News Flash

  • Home
  • প্রধান খবর
  • তৃতীয় কোনও বাধ্যতামূলক ভাষার প্রয়োজন নেই : কার্তি চিদম্বরম
Image

তৃতীয় কোনও বাধ্যতামূলক ভাষার প্রয়োজন নেই : কার্তি চিদম্বরম

নয়াদিল্লি, ১১ মার্চ (হি.স.): তিন ভাষা নীতির সমালোচনার সরব হলেন কংগ্রেস সাংসদ কার্তি চিদম্বরম। তাঁর কথায়, তৃতীয় কোনও বাধ্যতামূলক ভাষার প্রয়োজন নেই। মঙ্গলবার সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কার্তি চিদম্বরম বলেছেন, “তামিলনাড়ু এক্ষেত্রে খুব স্পষ্ট যে, দুই ভাষার পাঠ্যক্রম আমাদের খুব ভালোভাবেই সাহায্য করছে। তামিল আমাদের পরিচয় রক্ষা করে এবং আমাদের মাতৃভাষা, ইংরেজি হল বাণিজ্য ও বিজ্ঞানের জগতের সঙ্গে আমাদের সংযোগ ভাষা।”

কার্তি চিদম্বরম আরও বলেছেন, “আমাদের তৃতীয় বাধ্যতামূলক ভাষার প্রয়োজন নেই, মন্ত্রীর ক্ষমা চাওয়া উচিত ছিল, তিনি তা প্রত্যাহার করে নিয়েছেন, কিন্তু তারও ক্ষমা চাওয়া উচিত ছিল।” উল্লেখ্য, সোমবার ডিএমকে-র তীব্র সমালোচনা করেছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁর সেই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে ডিএমকে। মঙ্গলবার ডিএমকে সাংসদরা বিক্ষোভও দেখান।

—————

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top