News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অনলাইন ট্রেডিং কা‌ন্ডে আসামের বদরপুর পু‌লি‌শের জা‌লে আটক দুই
Image

অনলাইন ট্রেডিং কা‌ন্ডে আসামের বদরপুর পু‌লি‌শের জা‌লে আটক দুই

আগরতলা, ১০ মার্চ : অনলাইন ট্রেডিং কা‌ন্ডে আসামের বদরপুর পু‌লি‌শের জা‌লে আটক করা হয়েছে দুইজনকে। অনলাইন ট্ৰেডিং‌য়ের মাধ‌্যমে আসামের শ্রীভূ‌মি জেলায় প্রায় চার’শ কোটি টাকার প্রতারনার অ‌ভি‌যোগ র‌য়ে‌ছে। এ নি‌য়ে গত কিছু‌দিন ধ‌রে দফায় দফায় অ‌ভিযান চালা‌চ্ছে পু‌লিশ।এ‌তে সফলতাও আস‌ছে।

এবার এ কা‌ন্ডে জ‌ড়িত থাকার অ‌ভি‌যো‌গে বদরপুর পু‌লিশ অ‌ভিযা‌নে নে‌মে শাকিব এন্ড কোম্পানীর দুই মাস্টার মাইন্ড‌কে আটক ক‌রে। এ মর্মে বদরপুর থানার ও‌সি উত্তম অ‌ধিকা‌রি জানান যে র‌বিবার রা‌তে পু‌লি‌শের অ‌ভিযা‌নে গ্রেফতার হওয়া পান্ডা‌দের নাম মুজাক্কির আহমদ ও শাহানুলআলম লস্কর। তা‌দের বা‌ড়ি যথাক্রমে আসামের শ্রীভূ‌মির বদরপুর ও হাইলাকা‌ন্দি‌র কাটলিছড়ায়। পু‌লিশ ধৃত‌দের কাছ থে‌কে এক‌টি কা‌লো রং‌য়ের বিলাসবহুল গাড়িও বা‌জেয়াপ্ত ক‌রে‌ছে। পু‌লিশ ধৃত‌দের বিরু‌দ্ধে ৪৪/২৫ নম্ব‌রে এক‌টি মামলা হা‌তে নি‌য়ে‌ তদন্ত চা‌লি‌য়ে যা‌চ্ছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top