News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে তক্ষশীলা নার্সিংহোমে ভুল চিকিৎসার বলি গৃহবধূ
Image

ধর্মনগরে তক্ষশীলা নার্সিংহোমে ভুল চিকিৎসার বলি গৃহবধূ

ধর্মনগর, ১০ মার্চ : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে তক্ষশীলা নার্সিংহোমে ভুল চিকিৎসার বলি হলেন কাঞ্চনপুরের এক গৃহবধূ। ঘটনাকে কেন্দ্র করে নার্সিংহোমে চাঞ্চল্য ছড়িয়েছে। কাঞ্চনপুর মহকুমার সুভাষনগরের এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের দিগলবাগ এলাকায়। সেখানে অবস্থিত তক্ষশীলা নার্সিংহোমে মৃত্যু হয় গৃহবধূর। নার্সিংহোমের কর্ণধার ও চিকিৎসক তপন শর্মা।

পরিবারের অভিযোগ, গলব্লাডার স্টোন অপারেশনের জন্য ভর্তি হওয়ার পর চিকিৎসকদের গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে ওই গৃহবধূর। তার মা, স্বামী ও ভগ্নিপতি জানান, রোগীর অবস্থা সম্পর্কে জানতে চাইলে ডা. তপন শর্মা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং আত্মীয়দের সঙ্গে দুর্ব্যবহার করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ধর্মনগর আরক্ষা দপ্তর ও মহকুমা প্রশাসন তৎপর হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ডিসি জিনিয়াস ডারলং-সহ পুলিশ আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন তদন্ত শুরু করেছে।

Releated Posts

গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

অস্থায়ী সাঁকোই ভরসা, সেতুর দাবিতে দীর্ঘদিনের অপেক্ষায় ধনচন্দ্র পাড়ার ৬০ পরিবার

আগরতলা, ১১ জুন: দক্ষিণ ত্রিপুরা জেলার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শিবপুর এডিসি ভিলেজের প্রত্যন্ত ধনচন্দ্র পাড়ার প্রায় ৬০টি…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

বিলোনিয়া রেল স্টেশন থেকে উদ্ধার ২৭৫ বোতল এসকফ কফসিরাপ

আগরতলা, ১১ জুন: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার বিলোনিয়া রেল স্টেশনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসকফ কফসিরাপ…

ByByReshmi Debnath Jun 11, 2026

২৮ কোটি টাকার সালিশি নিষ্পত্তির পরও অসম্পূর্ণ ক্রিকেট স্টেডিয়াম, টিসিএর বিরুদ্ধে উঠছে একাধিক প্রশ্ন

আগরতলা, ১১ জুন: ত্রিপুরার বহুল প্রতীক্ষিত ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ প্রকল্পকে ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রায় ২৮…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top