News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জলের সংকটে জেরবার জনজীবন, ভগবান নগরে বিক্ষোভ
Image

পানীয় জলের সংকটে জেরবার জনজীবন, ভগবান নগরে বিক্ষোভ

আগরতলা, ১০ মার্চ : ভগবান নগর গ্রাম পঞ্চায়েত এলাকার দুই ও তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা দীর্ঘ এক মাস ধরে পানীয় জলের সংকটে ভুগছেন। পানীয় জল সরবরাহ বন্ধ থাকার কারণে এলাকার বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিবাদস্বরূপ, সোমবার সকালে কৈলাসহর-ধর্মনগর জাতীয় সড়কে ভগবান নগর এলাকাবাসী বিক্ষোভে অংশ নেন।

বিক্ষোভে অংশগ্রহণকারী জনতার অভিযোগ, দীর্ঘ দীর্ঘ এক মাস ধরে পানীয় জলের সংকটে ভুগছেন তারা। পঞ্চায়েত প্রধানকে এই বিষয়ে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে এলাকাবাসী চরম দুর্ভোগের শিকার। এজন্যই সকাল ৯টা থেকে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। অবরোধের ফলে সড়কপথে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে এবং ভোগান্তি বাড়ে।

দুপুর নাগাদ বুথ সভাপতির আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নেয় ভগবান নগর এলাকার জনগণ। এলাকার বুথ সভাপতি আপাতত তাদের জলের ব্যবস্থা করে দেবো বলে 5আদের আশ্বস্ত করেন। তবে, তাদের দাবির প্রতি কার্যকরী পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি গুরুত্বপূর্ন আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top