News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশের সামনেই কংগ্রেস নেতৃত্বদের হুমকি দিল বিজেপি মন্ডল সভাপতি, অভিযোগ
Image

পুলিশের সামনেই কংগ্রেস নেতৃত্বদের হুমকি দিল বিজেপি মন্ডল সভাপতি, অভিযোগ

আগরতলা, ১০ মার্চ : থানার ভেতরে শাসক দলের নেতৃত্বদের দ্বারা আক্রান্ত হয়েছেন জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল। এমনটাই অভিযোগ।

ঘটনার বিবরণে তিনি জানিয়েছেন, ৬ মার্চ সোনামুড়ায় জমি সংক্রান্ত বিবাদের জেরে হাত-পা বেঁধে মধ্যযুগীয় বর্বরতার নিদর্শন লক্ষ্য করা গেছে। পরিপ্রেক্ষিতে মামলা হলেও এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। এজন্য আজ কংগ্রেস নেতৃত্বরা কাঁকরাবন থানায় গেছিলেন পুলিশের সঙ্গে কথা বলতে। সেখানে কাকড়াবন বিজেপি মন্ডল সভাপতি বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে বেশ কয়েকজন বিজেপি সমর্থক থানায় ঢুকে কংগ্রেস কর্মীদের সঙ্গে বিতর্কে লিপ্ত হয়।। পুলিশের সামনেই তাদেরকে হুমকি-ধমকি দিতে থাকে বলে অভিযোগ। এক সময় পুলিশের সামনেই তারা মারধর করারও চেষ্টা করে বলে অভিযোগ করেছেন টিটন পাল। পরবর্তী সময়ে থানা থেকে বেরিয়ে আসার পর কংগ্রেস নেতৃত্বদের গাড়িতে ইট পাটকেল নিক্ষেপ করা হয় করা হয়েছে বলে অভিযোগ করেছেন টিটন পাল। এই ঘটনায় বেশ কয়েকজন কংগ্রেস নেতৃত্ব অল্প বিস্তর আহত হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে কংগ্রেস।

Releated Posts

২০২০ সালের আইন অমান্য আন্দোলনের মামলায় আদালতে হাজির বিধায়ক বীরজিত সিনহা ও আইনজীবী পূজন বিশ্বাস

আগরতলা, ১০ জুন: ২০২০ সালে কংগ্রেসের ডাকা আইন অমান্য আন্দোলনকে কেন্দ্র করে দায়ের হওয়া একটি মামলায় বুধবার আদালতে…

ByByReshmi Debnath Jun 11, 2026

চুরাইবাড়িতে পারিবারিক বিবাদে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৬, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ১০ জুন: উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি থানার অন্তর্গত দক্ষিণ বাঘন গ্রাম পঞ্চায়েতের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় পারিবারিক…

ByByReshmi Debnath Jun 11, 2026

যুবরাজনগরে বিএসএফ-পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রায় ২০ গবাদি পশু, পাচারচক্রের সন্ধানে তদন্ত

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১০ জুন: গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে উত্তর ত্রিপুরার যুবরাজনগর বিধানসভা এলাকার ৬ নম্বর ওয়ার্ডে যৌথ অভিযান…

ByByReshmi Debnath Jun 11, 2026

আইলজিট্রন টেকনোলজিসের নামে চাকরির প্রতারণা, সতর্কবার্তা সংস্থার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুন: আইলজিট্রন টেকনোলজিস প্রাইভেট লিমিটেডের নামে ভুয়া চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের ঘটনায় উদ্বেগ প্রকাশ…

ByByReshmi Debnath Jun 11, 2026
Scroll to Top