News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা সামগ্রী সহ এলাকাবাসীর হাতে আটক এক কুখ্যাত নেশাকারবারি
Image

নেশা সামগ্রী সহ এলাকাবাসীর হাতে আটক এক কুখ্যাত নেশাকারবারি

বিলোনিয়া, ১০ মার্চ : প্রকাশ্যে দিবালোকে জন সমাগমের মাঝে নেশা জাতীয় দ্রব্য বিক্রির উদ্দেশ্যে ঘুরাফেরা করতেই বাজার ব্যবসায়ীরা হাতেনাতে ধরে ফেলে কুখ্যাত নেশাকারবারী অর্জুন বৈদ্যকে। সোমবার সকালে এক নেশা কারবারি বিলোনিয়া এক নং টিলা বাজারে এসেছিল নেশাজাতীয় দ্রব্য হেরোইন ভর্তি কৌট্টা নিয়ে বিক্রির উদ্দেশ্যে। তখন বাজারের কিছু ব্যাবসায়ীর সন্দেহ হয় অর্জুন বৈদ্যের ঘুরাফেরা দেখে। সাথে সাথে তাকে আটক করা হয়।

তল্লাশির পরে নেশাকারবারী অর্জুন বৈদ্যের পকেট থেকে ৩০ টির উপরে হেরোইন ভর্তি কৌট্টা উদ্ধার করে। এরপর এক নং টিলা বাজারের পোষ্টে বেঁধে রেখে খবর দেয় বিলোনিয়া থানাতে। পুলিশ আসার পর বাজার ব্যাবসায়ীরা নেশাসামগ্ৰী সহ কুখ্যাত নেশা কারবারী অর্জুনকে তুলে দেয় পুলিশের হাতে। এই অর্জুন বৈদ্য দক্ষিণ জেলার নেশা কারবারীদের মধ্যে অন্যতম। একপ্রকার দক্ষিণের নেশা সাম্রাজ্যের কিং বলা যায় তাকে। দক্ষিণের বিভিন্ন জায়গা জুড়ে নেশা সাম্রাজ্যের জাল বিস্তার করে রেখেছে। তার বাড়ি বিলোনিয়া থানাধীন ত্রিপুরা বাজার সরকার টিলা এলাকায়। এই এলাকার প্রমিলা বাহীনি সহ লোকজনেরা কুখ্যাত নেশা কারবারী অর্জুনকে হাতে নাতে ধরে নেশা সামগ্ৰী সহ বার বার পুলিশের হাতে তুলে দেওয়ার পর কি ভাবে পাড় পেয়ে যায় , গুঞ্জন রয়েছে বিলোনিয়া জুড়ে।

Releated Posts

জিরানিয়া আর.ডি. ব্লকে উন্নয়নমূলক প্রকল্পপরিদর্শনে জেলাশাসক, জনসেবার মানোন্নয়নে গুরুত্ব

আগরতলা, ১৯ জুন : পশ্চিম ত্রিপুরা জেলার জিরানিয়া মহকুমার অন্তর্গত জিরানিয়া আর.ডি. ব্লকের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও সরকারি…

ByByReshmi Debnath Jun 19, 2026

মৎস্য উৎপাদনে উল্লেখযোগ্য বৃদ্ধি, পর্যালোচনা বৈঠকে সন্তোষ প্রকাশ মন্ত্রী সুধাংশু দাসের

আগরতলা, ১৯ জুন : রাজ্যে মৎস্য উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে শুক্রবার মৎস্য দপ্তরের…

ByByReshmi Debnath Jun 19, 2026

বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেল অষ্টম শ্রেণির ছাত্রী, চাইল্ডলাইনের তৎপরতায় আটকানো হলো বিয়ে

কৈলাসহর, ২০ জুন : যে বয়সে একজন কিশোরীর স্কুলে পড়াশোনা করে নিজের ভবিষ্যৎ গড়ার কথা, সেই বয়সেই তাকে…

ByByReshmi Debnath Jun 19, 2026

রাহুল গান্ধীর জন্মদিনে যুব কংগ্রেসের বৃক্ষরোপণ কর্মসূচি, রাজ্যজুড়ে ৯০০র অধিক গাছ লাগানোর লক্ষ্য

আগরতলা, ১৯ জুন : লোকসভার বিরোধী দলনেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্মদিন উপলক্ষে ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের…

ByByReshmi Debnath Jun 19, 2026
Scroll to Top