News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আবারো নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও- এর চেষ্টা চাকরিপ্রার্থীদের
Image

আবারো নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও- এর চেষ্টা চাকরিপ্রার্থীদের

আগরতলা, ৮ মার্চ: একত্রে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করতে যাচ্ছিলেন ২০২২ সালের এসটিজিটি পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। কিন্তু মাঝ রাস্তায় পুলিশ তাঁদেরকে গ্রেফতার করে পুলিশ ভ্যানে তুলে এডিনগর পুলিশ লাইনে নিয়ে গেছে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে এক চাকরিপ্রার্থী জানিয়েছেন, রাজ্যের স্কুলগুলিতে শিক্ষক স্বল্পতা রয়েছে। কিন্তু তারপরও রাজ্য সরকার শিক্ষক নিয়োগ করছে না বলে অভিযোগ ২০২২ সালের এস টি জি টি পরীক্ষায় উত্তীর্ণ বেকার যুবক-যুবতীরা। তাই বেকার যুবক-যুবতীরা আজ নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও করেন।

তাঁদের দাবি, ২০২২ সালে তারা এসটিজিটি পরীক্ষায় বসেছিল। সে সময় শূন্য পদ ছিল ২৩০টি। বর্তমানে তারা জানতে পারে সাতশোর মত শূন্য পদে রাজ্য সরকার নিয়োগ সিদ্ধান্ত নিয়েছে। পরীক্ষায় বসা সকলকে একসঙ্গে নিয়োগের দাবিতেই আজ তারা বিক্ষোভে সামিল হয়েছে।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top