News Flash

  • Home
  • খেলা
  • চ্যাম্পিয়নস ট্রফি: ফাইনালে ভারতের সেরা ৩ ব্যাটসম্যান এবং বোলার
Image

চ্যাম্পিয়নস ট্রফি: ফাইনালে ভারতের সেরা ৩ ব্যাটসম্যান এবং বোলার

কলকাতা, ৮ মার্চ (হি.স.): রবিবার দুবাইয়ে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল। শিরোপা জয়ের লক্ষ্যে নামবে ভারত- নিউজিল্যান্ড। ফাইনালের আগে ভারতের সেরা ব্যাটিং এবং বোলিং পারফরম্যান্স এর এক ঝলক।

সেরা তিন ব্যাটসম্যান:

বিরাট কোহলি – ২১৭ রান:চ্যাম্পিয়নস ট্রফিতে রান সংগ্রহের তালিকায় ৩ নম্বরে থাকা বিরাট কোহলি ভারতের হয়ে সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান।চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ২১৭ রান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে পাকিস্তানের বিপক্ষে একটি অসাধারণ সেঞ্চুরি এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে রয়েছে গুরুত্বপূর্ণ ৮৪ রান।

শ্রেয়স আইয়ার – ১৯৫ রান: চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের হয়ে ১৯৫ রান সংগ্রহের ক্ষেত্রে শ্রেয়স আইয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শ্রেয়স পুরো চ্যাম্পিয়নস ট্রফিতে দলের কঠিন মুহূর্ত রুখে দাঁড়িয়ে দলকে রক্ষা করেছেন। ফাইনালেও তাঁর দিকে চেয়ে রয়েছে দল।

শুভমান গিল – ১৫৭ রান: বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি করে ভারতের এই তরুণ ওপেনার চ্যাম্পিয়নস ট্রফির অভিযান শুরু করেছিলেন। অন্যান্য ম্যাচগুলোতেও খেলার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করছেন।ফাইনালে ভারতকে একটি ভালো ইনিংস উপহার দেবেন এই আশা ভারতীয় দল করছে।

ভারতের সেরা ৩ বোলার:

মহম্মদ শামি – ৮ উইকেট: ২০২৩ বিশ্বকাপ ফাইনালের পর মহম্মদ শামি ভারতের হয়ে আবার খেলা শুরু করেছেন। শামি এখনও পর্যন্ত ৮ টি উইকেট নিয়েছেন, যার মধ্যে প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৫ টি উইকেট রয়েছে তাঁর।

বরুণ চক্রবর্তী- ৭ উইকেট: বরুণ চক্রবর্তী টুর্নামেন্টের প্রথম খেলায় নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন এবং তারপর থেকে ভালো খেলে চলেছেন। তিনি দুটি খেলায় ৭ টি উইকেট নিয়েছেন, যার মধ্যে নিউজিল্যান্ডের বিরুদ্ধে রয়েছে ৫টি উইকেট।

অক্ষর প্যাটেল: অলরাউন্ডার অক্ষর প্যাটেল ব্যাট এবং বল উভয় ক্ষেত্রেই এক্স-ফ্যাক্টর। ফিল্ডিংয়েও তিনি অনবদ্য। ব্যাট হাতে তিনি কার্যকর অবদান রাখছেন, আর তাঁর বোলিং ভারতকে বিভিন্ন সময়ে রক্ষা করছে। খেলার সব পর্যায়েই তিনি বোলিং করছেন।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top