News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আইজিএম হাসপাতালের জেনেরিক ঔষধি কেন্দ্র পরিদর্শনে সাংসদ রাজীব ভট্টাচার্য
Image

আইজিএম হাসপাতালের জেনেরিক ঔষধি কেন্দ্র পরিদর্শনে সাংসদ রাজীব ভট্টাচার্য

আগরতলা, ৭ মার্চ : জন ঔষধি দিবস উদযাপন উপলক্ষে সাংসদ রাজীব ভট্টাচার্য আইজিএম হাসপাতালের জেনেরিক ঔষধি কেন্দ্র পরিদর্শন করেন আজ।

জনঔষধি দিবসে জনঔষধি ব্যবস্থাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ব্যাপক প্রচার সংঘটিত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উপলক্ষে আইজিএম হাসপাতালের জনঔষধি কেন্দ্রে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা জেলা, সদস্য সচিব, রাজ্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সমিতি সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকরা।

এদিনের অনুষ্ঠানটির আয়োজন করেন জেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা। জন ঔষধি ব্যবস্থাকে সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এদিন যেন ঔষধি কেন্দ্র পরিদর্শনকালে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজিব ভট্টাচার্য বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালে এই জনঔষধি ব্যবস্থার আনুষ্ঠানিক সূচনা করেন। বিগত ১১ বছরের মধ্যে দেশে প্রায় ১৫ হাজার জন ঔষধি কেন্দ্র খোলা হয়েছে। আমাদের রাজ্যে এখনো পর্যন্ত দশটি জনঔষধি কেন্দ্র রয়েছে। জন ঔষধি কেন্দ্র খোলার মূল উদ্দেশ্য হল মানুষ যাতে অপেক্ষাকৃত কম মূল্যে ঔষধ সংগ্রহ করতে পারেন।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top