News Flash

  • Home
  • দেশ
  • যোগীর বাসভবনের সামনে একই পরিবারের সদস্যদের আত্মহত্যার চেষ্টা
Image

যোগীর বাসভবনের সামনে একই পরিবারের সদস্যদের আত্মহত্যার চেষ্টা

লখনউ, ৭ মার্চ (হি.স.): উত্তর প্রদেশের লখনউয়ের কালী মার্গে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে শুক্রবার চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, যখন এক ব্যক্তি তার পরিবারসহ আত্মহত্যার চেষ্টা করে। পুলিশ দ্রুত জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে এবং তাদের উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে , আত্মদাহের চেষ্টা করা ব্যক্তি, রাজন মিশ্র, পুলিশকে জানিয়েছেন , তিনি মূলত প্রতাপগড় জেলার রাজনীগঞ্জ ফতনপুর সুরুয়া মিশ্রপুর গ্রামের বাসিন্দা। তার অভিযোগ, গ্রামেরই শারদা প্রসাদ, হরিশঙ্কর, প্রেমনারায়ণ–সহ কয়েকজন তার জমি দখল করে রেখেছে। বিষয়টি নিয়ে প্রশাসনের কাছে বহুবার অভিযোগ জানানো হলেও কোনও সমাধান মেলেনি। থানায় ও জেলা প্রশাসনের দফতরে বারবার ঘুরেও তিনি ন্যায় পাননি। হতাশ হয়ে তিনি তাঁর স্ত্রী রেখা ও দুই কন্যাকে সঙ্গে নিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন।

এ পুলিশ আধিকারিক জানান, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে এক পরিবার আত্মহত্যার চেষ্টা করেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট থানা ও জেলা প্রশাসনকে জানানো হয়েছে।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top