News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বশাসিত জেলা পরিষদের অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৮৪০ কোটি ৬৫ লক্ষ ১১ হাজার টাকার বাজেট পেশ
Image

স্বশাসিত জেলা পরিষদের অধিবেশনে ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১৮৪০ কোটি ৬৫ লক্ষ ১১ হাজার টাকার বাজেট পেশ

আগরতলা, ৭ মার্চ : আজ স্বশাসিত জেলা পরিষদের অধিবেশনে ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ১৮৪০ কোটি ৬৫ লক্ষ ১১ হাজার টাকার বাজেট পেশ করা হয়। সভায় বিস্তৃত আলোচনার জন্য পেশ করেন মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া।

১৮৪০ কোটি ৬৫ লক্ষ ১১ হাজার টাকার মধ্যে মার্কেট লাইসেন্স ফি এবং অন্যান্য রাজস্ব খাতে ২৫০.৭২ লক্ষ টাকা, আয়ের টাকা, ১১৫৮.৪৫ লক্ষ টাকা, পরিকল্পনা (রাজস্ব) খাতে ১০৪৭৭২.৭৬ লক্ষ টাকা, শেয়ার অব ট্যাক্স (রাজস্ব) খাতে ৪০৩৮৯.৯২ লক্ষ টাকা, ট্রান্সফার খাতে ২৬৪৫০.০০ লক্ষ টাকা, ১৬তম অর্থ কমিশন গ্রান্ট খাতে ১১০৪৩.২৬ লক্ষ টাকা’।

এই বাজেট পেশ করে মুখ্যনির্বাহী সদস্য পূর্ণচন্দ্র জমাতিয়া জানান, এডিসি এলাকার উন্নয়নের জন্য জোর দেওয়া হয়েছে। এর মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জলের সুবন্দোবস্ত করা, গ্রামীণ এলাকার রাস্তা নির্মাণ ও সংস্কার করা ইত্যাদি। এছাড়া খেলাধূলার মানোন্নয়নের জন্য স্পোর্টস স্কুল খোলা সহ কৃষি, মৎস্য, প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তরের মাধ্যমে উন্নয়নের জন্য এই বাজেটে ধরা হয়েছে বলে জানান মুখ্যনির্বাহী সদস্য।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top