News Flash

  • Home
  • দেশ
  • বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে পিকআপ উলটে আহত ১৫, আশঙ্কাজনক ৫
Image

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে পিকআপ উলটে আহত ১৫, আশঙ্কাজনক ৫

সতনা, ৭ মার্চ(হি.স.) : মধ্যপ্রদেশের সতনা জেলার অন্তর্গত কোটার থানার রাজরোয়ার এলাকায় শুক্রবার সকালে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। এতে এক পরিবারের ১৫ জন সদস্য আহত হন, যাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে রাজরোয়ার গ্রামে ঘটনাটি ঘটে। এক পুলিশ আধিকারিক জানান, এক পরিবারের সদস্যরা দুই দিন আগে অবের গ্রামে এক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। শুক্রবার সকালের দিকে তারা বাড়ি ফিরছিলেন। অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারালে পিকআপ ভ্যানটি উলটে যায়। দুর্ঘটনার সময় ভ্যানটিতে ২০-২৫ জন যাত্রী ছিলেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

Releated Posts

বারবার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করল পাঞ্জাব বিধানসভা

চণ্ডীগড়, ৩ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকারের…

ByBySandeep Biswas Aug 3, 2026

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top