News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরাখণ্ডের বিকাশে একসঙ্গে কাজ করছে ডাবল ইঞ্জিন সরকার : প্রধানমন্ত্রী
Image

উত্তরাখণ্ডের বিকাশে একসঙ্গে কাজ করছে ডাবল ইঞ্জিন সরকার : প্রধানমন্ত্রী

হারসিল, ৬ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডকে বিকশিত রাজ্যে উন্নীত করার লক্ষ্যে ডাবল ইঞ্জিন সরকার একসঙ্গে কাজ করছে। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, “উত্তরাখণ্ডে গত ১০ বছরে চারধাম অল ওয়েদার রোড, আধুনিক এক্সপ্রেসওয়ে, রেলপথ, বিমান এবং হেলিকপ্টার পরিষেবা দ্রুত প্রসারিত হয়েছে।” বৃহস্পতিবার উত্তরাখণ্ডের হারসিলে একটি জনসভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “উত্তরাখণ্ডের এই দেবভূমি আধ্যাত্মিক শক্তিতে ভরপুর, চারধাম ও অনন্ত তীর্থের সঙ্গে আশীর্বাদপ্রাপ্ত।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “মা গঙ্গার কৃপায় আমি দশকের পর দশক ধরে উত্তরাখণ্ডের সেবা করার সৌভাগ্য অর্জন করেছি। আমি বিশ্বাস করি, মা গঙ্গার আশীর্বাদেই আমি কাশীতে পৌঁছেছি এবং এখন আমি একজন সাংসদ হিসেবে কাশীর সেবা করছি। সেইজন্যই আমি কাশীতেও বলেছিলাম, মা গঙ্গা আমাকে ডাকছেন।” প্রধানমন্ত্রী আরও বলেছেন, “এই দশকে উত্তরাখণ্ডে পর্যটকের সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালের আগে, প্রতি বছর গড়ে ১৮ লক্ষ তীর্থযাত্রী চারধাম যাত্রায় যেতেন। এখন প্রতি বছর প্রায় ৫০ লক্ষ তীর্থযাত্রী আসতে শুরু করেছেন।” মোদী বলেছেন, “এই বছরের বাজেটে ৫০টি পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিধান রাখা হয়েছে। এই গন্তব্যস্থলগুলির হোটেলগুলিকে পরিকাঠামোর মর্যাদা দেওয়া হবে। এর ফলে পর্যটকদের জন্য সুযোগ-সুবিধা বৃদ্ধি পাবে এবং স্থানীয় কর্মসংস্থানও বৃদ্ধি পাবে।”

—————

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top