News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়ে দোষীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ
Image

ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়ে দোষীকে ২০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ

কমলপুর, ৬ মার্চ : ছয় বছরের শিশুকন্যাকে ধর্ষণের দায়ে দোষীকে বৃহস্পতিবার পকসো আইনে ২০ বছরের সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেলহাজতের আদেশ দিলেন কমলপুর অতিরিক্ত দায়রা আদালতের বিচারপতি সম্যবিকাশ দাস।

শিশুকন্যা ধর্ষণ মামলায় বৃহস্পতিবার দুপুরে কমলপুর অতিরিক্ত দায়রা জজ আদালতে মামলার রায় ঘোষণার পর অতিরিক্ত দায়রা আদালতের সরকারিপক্ষের আইনজীবী ইন্দুভূষন দেব জানান, বিগত ০৭/০৯/২০২২ ইং তারিখে আনুমানিক সকাল ৮টা নাগাদ চন্দন মালি (৩৫) ছোট সুরমা পঞ্চায়েতের সন্তোষী পাড়ার বাসিন্দা জনৈকা মহিলার ঘরে প্রবেশ করে ৬ বছরের শিশুকন্যাকে একা পেয়ে বলপূর্বক ধর্ষণ করে।

এরপর চন্দন মালির বিরুদ্ধে কমলপুর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন শিশু কন্যার মা। প্রথমাবস্থায় কমলপুর থানার সেকেন্ড পুলিশ অফিসার সমরেশ দাস মামলার তদন্তভার নিয়ে অভিযুক্ত চন্দন মালি কে গ্রেফতার করে। কমলপুর থানায় কেইস নম্বর: ৫০/২০২২. ইউ/এস ৪৪৭/৩৭৬ এবি/৩২৩/৩০৭ আইপিসি এবং ৬- পকসো অ্যাক্ট ২০১২. পরবর্তীতে মামলার তদন্তের ভার নেন মহিলা পুলিশ অফিসার পাম্পি দাস। তিনি তদন্ত করে পকসো আদালতে চার্জশিট জমা দেন। মোট ২৪ জনের সাক্ষ্যবাক্য গ্রহন করার পর বৃহস্পতিবার কমলপুর অতিরিক্ত দায়রা পকসো আদালতের বিচারপতি সম্যবিকাশ দাস অভিযুক্ত চন্দন মালিকে ইউ/এস ৬ – পকসো অ্যাক্ট এ ২০ বছরের কারাদণ্ড এবং ১০,০০০ টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের জেল জরিমানা ইউ/এস ৫০৬ আইপিসি ধারায় ১ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের জেল জরিমানার আদেশ দেন। সরকারের পক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট ইন্দু ভূষন দেব।

Releated Posts

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top