News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রেজিস্ট্রেশন নম্বর আড়াল করে নেশা বাণিজ্যের কাজে ব্যবহৃত গাড়ি দুর্ঘটনার কবলে
Image

রেজিস্ট্রেশন নম্বর আড়াল করে নেশা বাণিজ্যের কাজে ব্যবহৃত গাড়ি দুর্ঘটনার কবলে

আগরতলা, ৩ মার্চ: গতকাল গভীর রাতে টাকারজলা থানাধীন জমাদার পাড়া এলাকায় এমনি একটি গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়। তবে পুলিশ আসার আগেই পালায় অভিযুক্ত চালক। ধারণা করা হচ্ছে পাচার কাজে ব্যবহৃত হয় সেই গাড়ি।

রেজিস্ট্রেশন নম্বর আড়াল করে নেশা বাণিজ্যের কাজে ব্যবহৃত গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ওই ঘটনায় গতকাল গভীর রাতে টাকারজলা থানাধীন জমাদার পাড়া এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নেশা বাণিজ্যের কাজে একসাথে চলা ৮টি গাড়ির মধ্যে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ায় বাকি গাড়িগুলি দাঁড়িয়ে ওই দুর্ঘটনা গ্রস্থ গাড়ি থেকে অবৈধ নেশা সামগ্রী অন্য গাড়িতে তুলে ঘটনাস্থল থেকে চম্পট দেয়।

এদিকে, খবর পেয়ে আজ ঘটনাস্থলে ছুটে গিয়েছেন টাকারজলা থানার ওসি রথিন্দ্র দেববর্মা সহ পুলিশ। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে গিয়েছে।তবে এলাকাবাসীদের বক্তব্য, প্রত্যেকদিন রাতের আঁধারে টাকারজলা ও জম্পুইজলা সড়কে কাজে লাগিয়ে প্রতিনিয়ত নেশা সামগ্রী পাচার করে যাচ্ছেন নেশা কারবারীরা।

Releated Posts

কাছাড়ে ৪৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার, যৌথ অভিযানে আটক এক

শিলচর, ৮ সেপ্টেম্বর: আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। কাস্টমস বিভাগ এবং কাছাড় পুলিশের…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

নির্বাচনী ময়দানে মনোনয়নের ঢল, জমা পড়ল ১০,৯৫৮ মনোনয়নপত্র, চূড়ান্ত প্রার্থী ১০৯৩৬

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার…

ByByReshmi Debnath Sep 8, 2026

আগামী ৩-৪ বছরের মধ্যে বিদ্যালয় ছুটের হার সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে ত্রিপুরা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ত্রিপুরার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন, সমস্ত প্রাথমিক বিদ্যালয়ে মৌলিক সাক্ষরতা শক্তিশালী করার…

ByByReshmi Debnath Sep 8, 2026

রাজ্যের প্রতিটি জেলা হাসপাতালে সান্ধ্যকালীন বহির্বিভাগে চিকিৎসা পরিষেবা চালু

আগরতলা, ৮ সেপ্টেম্বর: রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে উন্নত স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top