News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় যে পরিবর্তন এসেছে তা মানুষ উপলব্ধি করতে পারছেন: মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে স্বাস্থ্য পরিষেবায় যে পরিবর্তন এসেছে তা মানুষ উপলব্ধি করতে পারছেন: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মার্চ:
রাজ্যে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে খুব অল্প সময়ে আমূল পরিবর্তন এসেছে। এই পরিবর্তন মানুষ উপলব্ধি করতে পারছেন। এখন রাজ্যেই মানুষ উন্নত স্বাস্থ্য পরিষেবার সুযোগ নিতে পারছেন। আজ আগরতলার টি বি অ্যাসোসিয়েশন হলে ত্রিপুরা রিটায়ার্ড ডক্টরস অ্যাসোসিয়েশনের ২০তম বার্ষিক সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন। সম্মেলনের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, চিকিৎসকরা জীবনের শেষদিন পর্যন্ত মানুষ ও সমাজের স্বার্থে কাজ চালিয়ে যেতে সক্ষম। মানুষের স্বাস্থ্য পরিষেবা প্রদান ও সমাজের কল্যাণে চিকিৎসকদের দায়বদ্ধতা বিরামহীন। তাই চিকিৎসকদের মর্যাদা মানুষের কাছে অনেক উর্দ্ধে।

অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আরও বলেন, রাজ্যে উন্নত স্বাস্থ্য পরিষেবার ভিত তৈরি করার ক্ষেত্রে চিকিৎসকদেরও অনেক অবদান রয়েছে। করোনা পরিস্থিতি ও গত আগস্ট মাসের ভয়াবহ বন্যায় মানুষের কল্যাণে রাজ্যের চিকিৎসকরা সেবামূলক মানসিকতা নিয়ে যেভাবে এগিয়ে এসেছেন তা স্বরণীয় হয়ে থাকবে। মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন চিকিৎসকদের এই সেবার মানসিকতা আগামীদিনেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী রাজ্যের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে যে উন্নয়ন এসেছে তা তুলে ধরেন। তিনি বলেন, রাজ্যে ডেন্টাল কলেজ স্থাপন এজিএমসিতে সুপার স্পেশালিটি পরিষেবা, জিবিপি হাসপাতালে মাদার অ্যান্ড চাইন্ড কেয়ার ইউনিট, বিভিন্ন জেলায় ট্রমা সেন্টার চালু স্বাস্থ্য পরিষেবায় নতুন মাত্রা এনেছে। এইডস রোগ প্রতিরোধে সচেতনতার উপর গুরুত্ব আরোপ করে মুখ্যমন্ত্রী বলেন, এক্ষেত্রে চিকিৎসকদেরও অগ্রণী ভূমিকা নিতে হবে। মুখ্যমন্ত্রী ত্রিপুরা রিটায়ার্ড ডক্টরস অ্যাসোসিয়েশনের ২০তম বার্ষিক সম্মেলনের সাফল্য কামনা করেন।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. দেবাশিষ নাথ। তাছাড়াও বক্তব্য রাখেন পদ্মশ্রী প্রফেসর ড. অরুণোদয় সাহা, ডা. বিকাশ রায় প্রমুখ। ধন্যবাদসূচক বক্তব্য রাখেন ডা. এন সি পোদ্দার। অনুষ্ঠানে রাজ্যের প্রবীণ চিকিৎসক ডা. জীবন চক্রবর্তী ও ডা. চিরঞ্জিত দেববর্মাকে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। মুখ্যমন্ত্রী তাদের হাতে স্মারক উপহার তুলে দেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সম্মেলন উপলক্ষে একটি স্মরণিকার আবরণ উন্মোচণ করেন।

Releated Posts

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top