News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সিপাহীজলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বড়সড় আর্থিক কেলেঙ্কারি, ৫ জন গ্রেপ্তার
Image

সিপাহীজলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বড়সড় আর্থিক কেলেঙ্কারি, ৫ জন গ্রেপ্তার

বিশালগড়, ২ মার্চ : সিপাহীজলা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে বড়সড় আর্থিক কেলেঙ্কারির ঘটনা ফাঁস হয়েছে। এই ঘটনায় অভিযুক্তরা ২০১৮ সাল থেকে ২৯ লক্ষ ৪ হাজার ১৪২ টাকা আত্মসাৎ করেছেন বলে জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত।

পুলিশ আধিকারিক জানিয়েছেন, এই অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ৪ জন সরকারি কর্মচারী। উল্লেখ্য, ওই ৪ জনকে চাকুরী থেকে বরখাস্ত করা হয়েছে এবং বর্তমানে তারা পুলিশ রিমান্ডে রয়েছেন।

এই আর্থিক কেলেঙ্কারির তদন্তকারী অফিসার এবং বিশালগড়ের মহকুমা পুলিশ আধিকারিক দুলাল দত্ত বলেন, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই মামলা দায়ের হয়। দীর্ঘদিন ধরে অভিযুক্তদের বিরুদ্ধে তথ্য প্রমাণ সংগ্রহ করা হচ্ছিল। অবশেষে প্রাপ্ত তথ্য অনুযায়ী তাদের গ্রেফতার করা হয়েছে।

তিনি আরো জানান, অভিযুক্তদের দ্বারা আত্মসাৎ করা টাকা উদ্ধার করা সম্ভব হয়নি, কারণ ওই টাকা খরচ হয়ে গেছে।

Releated Posts

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026
Scroll to Top