রায়পুর, ১ মার্চ (হি.স.): ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। শনিবার ছত্তিশগড়ের মাওবাদী অধ্যুষিত সুকমায় এনকাউন্টারে নিকেশ হয়েছে দুই নকশাল। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। সুকমা পুলিশ জানিয়েছে, সুকমার কিস্তারাম থানার অধীনে ঘন জঙ্গলে নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এই এনকাউন্টারে দুই নকশালের মৃত্যু হয়েছে, এছাড়াও মৃতদেহের পাশে আগ্নেয়াস্ত্র মিলেছে। গোটা এলাকায় এখনও চিরুনি তল্লাশি চলছে।

ছত্তিশগড়ের সুকমায় এনকাউন্টারে দুই নকশাল নিহত, আগ্নেয়াস্ত্র উদ্ধার
Releated Posts
জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য
চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…
‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…
যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…
ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…


















