News Flash

  • Home
  • দেশ
  • চামোলিতে উদ্ধারকাজ জারি, আরও ১৪ জনকে সুরক্ষিত উদ্ধার
Image

চামোলিতে উদ্ধারকাজ জারি, আরও ১৪ জনকে সুরক্ষিত উদ্ধার

চামোলি, ১ মার্চ (হি.স.): উত্তরাখণ্ডের চামোলিতে উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। বিগত ২৪ ঘণ্টা ধরে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। শনিবার সকালেই আরও ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। আবহাওয়ার সামান্য উন্নতি হতেই এদিন সকালে হেলিকপ্টারের মাধ্যমে তিনজন আহত কর্মীকে গুরুতর চিকিৎসার জন্য মানা থেকে জোশিমঠে নিয়ে যাওয়া হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার উত্তরাখণ্ডের বদ্রীনাথের অদূরে তুষারধস নামে। ভারত-চিন সীমান্তের কাছে মানা গ্রামে তুষারধসের কারণে আটকে পড়েন অন্তত ৫৭ জন শ্রমিক। ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী। শুক্রবার পর্যন্ত ৩২ জন শ্রমিককে ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হয়। শনিবার সকালে আরও ১৫ জনকে উদ্ধার করা হয়। বাকিদেরও উদ্ধারের চেষ্টা চলছে।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top