News Flash

  • Home
  • প্রধান খবর
  • সমগ্র বিশ্বের মানুষ ভারতে আসতে মুখিয়ে আছেন : প্রধানমন্ত্রী
Image

সমগ্র বিশ্বের মানুষ ভারতে আসতে মুখিয়ে আছেন : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১ মার্চ (হি.স.): সমগ্র বিশ্বের মানুষ ভারতে আসতে মুখিয়ে আছেন। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এনএক্সটি কনক্লেভ ২০২৫-এ প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “ভারত বিশ্বের এমন একটি দেশ যেখানে প্রতিদিন ইতিবাচক খবর তৈরি হচ্ছে। এখানে খবরের ‘উৎপাদন’ করার দরকার নেই। প্রতিদিনই তৈরি হচ্ছে নতুন নতুন রেকর্ড। ২৬ ফেব্রুয়ারি প্রয়াগরাজে একতার মহাকুম্ভ সমাপ্ত হয়, বিশ্ব অবাক হয়ে গিয়েছে। বিশ্ব ভারতের সংগঠিত ও উদ্ভাবনী দক্ষতা প্রত্যক্ষ করছে। বিশ্ব এই ভারতকে বিস্তারিতভাবে জানতে চায়।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “ভারত অনেক গ্লোবাল সামিটে নেতৃত্ব দিচ্ছে। সম্প্রতি ফ্রান্সে এআই সামিটে যোগ দেওয়ার সুযোগ পেয়েছি। ভারত এআই সামিটের সহ-আয়োজক ছিল – যা বিশ্বকে এগিয়ে নিয়ে যাবে; এবার ভারতের শীর্ষ সম্মেলন আয়োজনের পালা। ভারত সফলভাবে জি২০- শীর্ষ সম্মেলন আয়োজন করেছে। ভারত বিশ্বকে একটি নতুন অর্থনৈতিক পথ দিয়েছে – ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর (আইএমইইসি)। আফ্রিকান ইউনিয়নকে জি২০-এর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমরা গ্লোবাল সাউথকেও কন্ঠ দিয়েছি।”

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top