News Flash

Image

রাতে নাশকতার আগুনে পুড়লো গাড়ি

আগরতলা, ১ মার্চ: আগুনে পুড়ে ছাই হয়ে গেছে একটি গাড়ি। ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনেই পুড়েছে ওই গাড়িটি।গতকাল গভীররাতে মধুপুর থানাধীন পুরাথল রাজনগরের চার নং ওয়ার্ডে একবাড়িতে গাড়ি আগুনে পুড়ে গেছে। ওই ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।

ঘটনার বিবরনে গাড়ির মালিক জানিয়েছেন, প্রতিদিনের মতো গতকাল রাতে বাড়ির পাশে গাড়ি রেখে বাড়িতে চলে গিয়েছিলেন তিনি। রাত আনুমানিক দুইটা নাগাদ তিনি দেখতে পায় গাড়িতে আগুন লাগার দৃশ্য।পরিবারের চেচামেচিতে ছুটে আসে এলাকাবাসী। সাথে সাথে খবর দেওয়া হয়েছে দমকলকর্মীদের।কিন্তু কর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এলাকাবাসীদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হয়েছে। কিন্তু ততক্ষণে গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

ধারণা করা হচ্ছে, নাশকতার আগুনে পুড়েছে ওই গাড়ি। অভিযোগ, পাশের বাড়ির দুই যুবকই তাদের গাড়িতে আগুন লাগিয়ে দেন। তার দুইদিন আগেই সবাইকে প্রাণে মেরে ফেলার হুমকিও নাকি দিয়ে যায় দুই যুবক।

Releated Posts

প্রয়াত ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ড. ডি ওয়াই পাতিল, শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ আগস্ট: বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল এবং পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত ড. ডি. ওয়াই. পাতিল…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

ত্রিপুরায় ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত

আগরতলা, ৪ আগস্ট: ত্রিপুরায় আজ ঐতিহ্যবাহী কের পূজা অনুষ্ঠিত হয়েছে। আগরতলায় উজ্জয়ন্ত প্রাসাদে প্রথা মেনে জনজাতি-দের এই পূজা…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

কমনওয়েলথ গেমসে জুডোয় স্বর্ণজয়ী অস্মিতা দে-কে সংবর্ধনা জানালেন সাংসদ বিপ্লব

আগরতলা, ৪ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের প্রথম স্বর্ণপদকজয়ী মহিলা ক্রীড়াবিদ এবং ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা দে-কে মঙ্গলবার…

ByByReshmi Debnath Aug 4, 2026

কমিউনিস্ট ও কংগ্রেস সমস্যা সৃষ্টি করতে চায়, তারা উন্নয়ন দেখে না: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ আগস্ট: রাজধানী আগরতলার পরিত্যক্ত ও দখলমুক্ত হওয়া পুরনো পুকুরগুলির সংস্কার কাজ দ্রুত শেষ করার…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top