News Flash

  • Home
  • মুখ্য খবর
  • সীমান্তে চোরাচালান রোধে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ
Image

সীমান্তে চোরাচালান রোধে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিএসএফ

আগরতলা, ১ মার্চ: ভারত-বাংলাদেশ সীমান্তে চোরাচালান রোধে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ১০০ কেজি শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে। সাথে তিনজন পাচারকারীকে আটক করা হয়েছে। বিএসএফ-এর তরফ থেকে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাস্টমস বিভাগ এবং সাব্রুম থানার পুলিশ দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম থানার অন্তর্গত রাণীবাজার এলাকায় অভিযান চালিয়েছে। অভিযানের সময় সতর্ক বিএসএফ জওয়ানরা তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। দুটি গাড়িতে লুকিয়ে রাখা প্রায় ১০০ কেজি গাঁজা উদ্ধার করে। সন্দেহভাজনরা সবাই ত্রিপুরার সিপাহিজলা জেলার বাসিন্দা।

তাছাড়া, রাজ্য জুড়ে বিভিন্ন স্থানে পৃথক অভিযানে বিএসএফ জওয়ানরা প্রায় ৫৭ লক্ষ মূল্যের বিভিন্ন নিষিদ্ধ জিনিসপত্রও জব্দ করেছে। এই অভিযান ভারতের সীমান্ত রক্ষা এবং আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধে বিএসএফ-এর অটল প্রতিশ্রুতিকে স্পষ্ট করে।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top