News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণ
Image

ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্ণ

আগরতলা, ২৮ ফেব্রুয়ারি: ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও মাদ্রাসা আলিম পরীক্ষায় আজ বাংলা/হিন্দি/ককবরক/মিজো এবং আরবিক বিষয়ে পরীক্ষা নেওয়া হয়। রাজ্যে ৬৮টি মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রের অন্তর্গত সবগুলি পরীক্ষাস্থলে শান্তিপূর্ণভাবে পরীক্ষা গ্রহণ শেষ হয়েছে। আজ পরীক্ষায় ২৯,০০১ জন পরীক্ষার্থী ছিল। এর মধ্যে ছাত্রী ১৫,৫১৮ জন ও ছাত্র ১৩,৪৮৩ জন। পরীক্ষায় বসেছিল ২৮,৮২৭ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৩,৪০২ জন ও ছাত্রী ১৫,৪২৫ জন। আজ পরীক্ষায় ৮১ জন ছাত্র ও ৯৩ জন ছাত্রী অনুপস্থিত ছিল। ছাত্রছাত্রীর উপস্থিতির হার ৯৯.৪০ শতাংশ।

পর্ষদ সভাপতি ধনঞ্জয় গণচৌধুরী আজ বিশালগড় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, কড়ুইমুড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, পূর্ব গকুলনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও সেকেরকোট উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষাস্থলগুলি পরিদর্শন করেন। পর্ষদের ওএসডি পল্লব কান্তি সাহা মহারাণীপুর মাধ্যমিক বিদ্যালয়, নেতাজীনগর মাধ্যমিক বিদ্যালয়, সারদাময়ী বিদ্যাপীঠ, বিবেকানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, উত্তর ঘিলাতলী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় এবং পর্ষদের ওএসডি জ্যোতির্ময় রায় ডিসি পাড়া, হেমন্ত স্মৃতি বিদ্যামন্দির, চৌধুরীবাড়ি উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সংহতি ইংরেজী মাধ্যম উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, রাণীরবাজার বিদ্যামন্দির ও রাণীগঞ্জ উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পরীক্ষাস্থলগুলি পরিদর্শন করেন। আগামী ১ মার্চ উচ্চমাধ্যমিকের কেমিস্ট্রি/পলিটিক্যাল সায়েন্স, মাদ্রাসা ফাজিল আর্টস’র পলিটিক্যাল সায়েন্স এবং মাদ্রাসা ফাজিল থিওলজি ইসলামিক স্টাডিস বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top