News Flash

  • Home
  • বাণিজ্য
  • পিএফ-এ নতুন সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র
Image

পিএফ-এ নতুন সুদের হার অপরিবর্তিত রাখল কেন্দ্র

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): ২০২৪-২৫ সালে প্রভিডেন্ট ফান্ডে (পিএফ) নতুন সুদের হার ঘোষণা করল কেন্দ্র৷ গতবারের ৮.২৫ শতাংশ সুদের হারই বহাল রাখল ইপিএফও৷ ২০২৪ সালের ফেব্রুয়ারিতে কর্মচারীদের ২০২২-২৩ সালে ৮.১৫ শতাংশ থেকে ’২৩-’২৪-এর জন্য ইপিএফ-এর সুদের হার সামান্য বাড়িয়ে ৮.২৫ শতাংশ করেছিল ইপিএফও। এবার তা অপরিবর্তিত রাখল মোদী সরকার৷

২০২২ সালের মার্চ মাসে ইপিএফও ২১-’২২-এর জন্য প্রভিডেন্ট ফান্ডে সুদ কমিয়েছিল কেন্দ্রীয় সরকার৷ সাত কোটিরও বেশি গ্রাহকের জন্য ২০-’২১ সালে ৮.৫ শতাংশ থেকে কমিয়ে সেবার ৮.১ শতাংশ করা হয়েছিল ৷ ২০-’২১-এ ইপিএফে সুদের এই হার ’৭৭-’৭৮-এর পর ছিল সর্বনিম্ন ৷ কারণ, ৭৭-’৭৮-এ পিএফে সুদের হার ছিল ৮ শতাংশ৷

সরকারি সূত্রে খবর, ইপিএফও-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (সিবিটি) শুক্রবার তাদের বৈঠকে

’২৪-’২৫-এর জন্য ইপিএফও-তে ৮.২৫ শতাংশ সুদের হার রাখার সিদ্ধান্ত নেয়৷ ২০-’২১-এর জন্য ইপিএফ আমানতের উপর ৮.৫ শতাংশ সুদের হার ’২১ সালের মার্চ মাসে নিয়েছিল সিবিটি। এই সিদ্ধান্তের পরে ’২৪-’২৫-এর জন্য এই আমানতের সুদের হারে সম্মতির জন্য অর্থমন্ত্রকের কাছে পাঠানো হবে।

Releated Posts

স্পেসএক্সের ঐতিহাসিক আইপিও, ইলন মাস্কের সম্পদের পরিমাণ ৯৭০ বিলিয়ন ডলারের কাছাকাছি

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ইলন মাস্কের নেতৃত্বাধীন মহাকাশ ও স্যাটেলাইট সংস্থা স্পেসএক্স ইতিহাসের বৃহত্তম আইপিও সম্পন্ন করেছে। কোম্পানির…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত আমদানিকৃত পণ্যে শুল্ক মকুব কেন্দ্রের

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস) : পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত নির্দিষ্ট পণ্যের আমদানিতে শুল্ক ছাড়ের ঘোষণা করেছে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

জুলাইয়ের মাঝামাঝি ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির প্রথম পর্যায় স্বাক্ষরের সম্ভাবনা: পীযূষ গোয়েল

বিশাখাপত্তনম, ৫ জুন (আইএএনএস): ভারতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল শুক্রবার জানিয়েছেন, ভারত ও আমেরিকার মধ্যে প্রস্তাবিত দ্বিপাক্ষিক…

ByBySandeep Biswas Jun 5, 2026

বিদেশি দীর্ঘমেয়াদি বিনিয়োগ টানতে একগুচ্ছ পদক্ষেপ কেন্দ্রের, শেয়ার ও সরকারি বন্ডে বিনিয়োগের নিয়ম শিথিল

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস): ভারতের শেয়ারবাজার এবং সরকারি সিকিউরিটিজে স্থিতিশীল ও দীর্ঘমেয়াদি বিদেশি মূলধন প্রবাহ বাড়ানোর লক্ষ্যে একাধিক…

ByByTaniya Chakraborty Jun 5, 2026
Scroll to Top