News Flash

  • Home
  • দিনের খবর
  • ৫.৫ তীব্রতার ভূমিকম্প নেপালে, কম্পন অনুভূত বিহার ও শিলিগুড়িতেও
Image

৫.৫ তীব্রতার ভূমিকম্প নেপালে, কম্পন অনুভূত বিহার ও শিলিগুড়িতেও

নয়াদিল্লি, ২৮ ফেব্রুয়ারি (হি.স.): মাঝারি তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। শুক্রবার ভোররাত ২.৩৬ মিনিট নাগাদ ৫.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় নেপালে। নেপাল পুলিশের ডিআইজি দীনেশ কুমার আচার্য বলেছেন, “ভূমিকম্পে কোনও প্রাণহানি অথবা আহত হওয়ার খবর পাওয়া যায়নি। ভূমিকম্পের কেন্দ্রেও পরিকাঠামোর বড় ধরনের ক্ষতির খবর নেই।” ভূপৃষ্ঠে মাত্র ১০ কিলোমিটার গভীরতায় ছিল ভূমিকম্পের উপকেন্দ্র।

নেপালের ভূকম্পন অনুভূত হয় শিলিগুড়ি এবং বিহারেও। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল নেপালের সিন্ধুপালচক জেলার ভৈরবকুণ্ড। মাটির অন্তত ১০ কিলোমিটার গভীরে কম্পনের উৎপত্তিস্থলটি ছিল। বিহারের মুজাফ্ফরপুরে কম্পন টের পাওয়া যায়, ভূকম্পন অনুভূত হয় বিহারের সমস্তিপুরেও। আবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও ভূকম্পন অনুভূত হয়। কম্পন সবচেয়ে বেশি অনুভূত হয়েছে নেপাল-তিব্বত সীমান্তে।

Releated Posts

ব্যাঙ্কিপুর উপনির্বাচনে জয় নিশ্চিত, আত্মবিশ্বাসী এনডিএ

পাটনা, ৯ জুলাই (আইএএনএস): বিহারের ব্যাঙ্কিপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাসী জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ)। বৃহস্পতিবার এনডিএ…

ByByNews Desk Jul 9, 2026

পুর নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসু ও তাঁর ছেলের বিরুদ্ধে চার্জশিট দাখিল ইডির

কলকাতা, ৯ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গের বহুচর্চিত পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সুজিত বসু এবং তাঁর ছেলে সমুদ্র…

ByByNews Desk Jul 9, 2026

বিকাশপুরীতে অবৈধ জুয়ার আসরে পুলিশের হানা, গ্রেফতার ৪; উদ্ধার ৭৪ হাজার টাকারও বেশি নগদ

নয়াদিল্লি, ৯ জুলাই (আইএএনএস): দিল্লির বিকাশপুরী এলাকায় একটি অবৈধ জুয়ার আসরে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ।…

ByByNews Desk Jul 9, 2026

বারুইপুর ‘এনকাউন্টার’ নিয়ে প্রতিবাদকারীদের ‘ভণ্ড’ বললেন দিলীপ ঘোষ

কলকাতা, ৯ জুলাই (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে ১২ বছরের এক নাবালিকার ধর্ষণ ও খুনের ঘটনায় অভিযুক্ত প্রবাস…

ByByNews Desk Jul 9, 2026
Scroll to Top