News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিএসএফ-এর হাতে ২ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার
Image

বিএসএফ-এর হাতে ২ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার

আগরতলা, ২৮ ফেব্রুয়ারী: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ প্যাকেটে মোট ২০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার বাজারমূল্য আনুমানিক ২ কোটি টাকা হবে। আজ বিএসএফের তরফ থেকে এক বিবৃতি জারি করে একথা জানানো হয়েছে।

বিবৃতিতে জানানো হয়েছে, গতকাল সিপাহীজলা জেলার অন্তর্গত এনসি নগর এলাকার সীমান্ত দিয়ে নেশা সামগ্রী পাচার করার চেষ্টা হচ্ছিল। পাচারের ঘটনাটি প্রত্যক্ষ করে বিএসএফ জওয়ানরা অভিযান চালিয়েছে। ওই অভিযানে নেশাকারবারীরা নেশা সামগ্রী ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে। তার কাছ থেকে ২০ প্যাকেটে মোট ২০,০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার বাজারমূল্য আনুমানিক ২ কেটি টাকা হবে।

তাছাড়াও, বিএসএফ জওয়ানরা এখনো পর্যন্ত ভারত-বাংলাদেশ সীমান্তের বিভিন্ন স্থান থেকে ১৬ ৮০,৯১০ মূল্যের অন্যান্য নিষিদ্ধ জিনিসপত্র জব্দ করেছে।
মাদক চোরাচালানের ক্রমবর্ধমান প্রবণতা মোকাবেলায় বিএসএফ তার সতর্কতা এবং অপারেশনাল প্রচেষ্টাকে উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে। জব্দকৃত পণ্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top