News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নাবালিকাকে শ্লীলতাহানির অপরাধে অপরাধীকে ৩ বছরের জেল হাজতের নির্দেশ আদালতের
Image

নাবালিকাকে শ্লীলতাহানির অপরাধে অপরাধীকে ৩ বছরের জেল হাজতের নির্দেশ আদালতের

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৮ ফেব্রুয়ারি:
ছয় বছরের এক নাবালিকার শ্লীলতাহানী করার অপরাধে এক ব্যক্তির তিন বছরের জেল হাজত এবং ৫০০০টাকা জরিমানার রায় দিল ঊনকোটি জেলা আদালত।
শুক্রবার এই সাজা ঘোষণা করেন ঊনকোটি জেলা আদালতের অতিরিক্ত বিচারপতি অমরেন্দ্র কুমার সিং।

২০২৩ সালের ২২ জুন ভগবাননগর গ্রাম পঞ্চায়েত এলাকার ছয় বছরের এক নাবালিকা তার নিজ বাড়িতে বিদ্যুৎ না থাকায় পাশের বাড়িতে মোবাইল চার্জ করতে যায়। নিজ বাড়িতে ফেরার পথে পঞ্চাশ বছরের আছিব আলী নামে এক ব্যক্তি নাবালিকাকে জোর করে জংগলে নিয়ে শ্লীলতাহানী করে। সেই সময় নাবালিকাটি অজ্ঞান হয়ে পড়েছিল। পরবর্তীতে নাবালিকাকে উদ্ধার করে চিকিৎসার জন্য আনা হয়েছিল ঊনকোটি জেলা হাসপাতালে। এবং একইদিনে বিকেলে কৈলাসহরের মহিলা থানায় আছিব আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার মা।

মামলার পরের দিন পুলিশ আটক করে আছিব আলীকে। মামলার চার্জশিট ২০২৩সালের ৭ জুলাই আদালতে জমা দেয় তদন্তকারী অফিসার। শেষ পর্যন্ত দশ জনের সাক্ষ্য দানের মধ্য দিয়ে ঊনকোটি জেলা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অমরেন্দ্র কুমার সিং অভিযুক্ত আছিব আলীকে দোষী সাব্যস্ত করে তিন বছরের জেল এবং ৫০০০টাকা জরিমানা এবং অনাদায়ে ছয় মাসের অতিরিক্ত জেল হাজত রাখার নির্দেশ দিয়েছেন।

Releated Posts

আগরতলায় মহিলাদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সচেতনতা ও প্রশিক্ষণ কর্মসূচি

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: মহিলাদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর ব্যবহারিক দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

প্রতিদিন অন্তত ৫টি বাড়িতে জনসম্পর্ক করবেন সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ আরও বাড়াতে প্রতিদিন অন্তত পাঁচটি বাড়িতে জনসম্পর্ক করার উদ্যোগ নিয়েছেন সাংসদ…

ByByReshmi Debnath Sep 15, 2026

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলে ছাত্রী ছাদ থেকে পড়ে  আহত, নিরাপত্তা নিয়ে মহিলা কংগ্রেসের প্রশ্ন

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আগরতলার সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে সপ্তম শ্রেণির এক ছাত্রী আহত হওয়ার…

ByByReshmi Debnath Sep 15, 2026

আধুনিক ভারত গড়ে তোলার কাজে এম বিশ্বেশ্বরাইয়ার অবদান অপরিসীম: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইঞ্জিনিয়ার বা প্রকৌশলীদের দক্ষতা ও কাজের উপর আস্থা রেখেই ২০৪৭…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top