News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৪-দিনের সফরে গুজরাটে রাষ্ট্রপতি, সর্দার প্যাটেলকে শ্রদ্ধার্ঘ্য দ্রৌপদী মুর্মুর
Image

৪-দিনের সফরে গুজরাটে রাষ্ট্রপতি, সর্দার প্যাটেলকে শ্রদ্ধার্ঘ্য দ্রৌপদী মুর্মুর

গান্ধীনগর, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৪-দিনের গুজরাট সফরে বৃহস্পতিবার সকালে সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’-তে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। তিনি এই স্মৃতি সৌধটি ঘুরে দেখার পাশাপাশি একতা নগরের আশপাশও পরিদর্শন করেন। লৌহপুরুষ সর্দার প্যাটেলকে পুষ্পার্ঘ্য অর্পণ করেছেন রাষ্ট্রপতি।

এই সফরকালে আহমেদাবাদ ও গান্ধীনগরের দু’টি সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। একতা নগর থেকে রাষ্ট্রপতি যাবেন আহমেদাবাদের ‘ন্যাশনাল ইসস্টিটিউট অফ ডিজাইন’-এর ৪৪-তম সমাবর্তনে যোগ দিতে। সেখানের ৪৩০ জন পড়ুয়ার হাতে তিনি শংসাপত্র তুলে দেবেন। আগামীকাল গান্ধীনগরে ‘ন্যাশনাল ফরেন্সিক সাইন্সেস’ বিশ্ব বিদ্যালয়ের তৃতীয় সমাবর্তনে যোগ দেবেন তিনি। ওইদিনই ভুজ-এ আর্থকোয়েক মেমোরিয়ালও পরিদর্শন করবেন তিনি। পয়লা মার্চ রাষ্ট্রপতি মুর্মু যাবেন ঢোলাভিরা-য় ইউনেস্কো হেরিটেজ সাইট পরিদর্শনে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top