News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কমলপুর-খোয়াই সড়কে জল সংকটের বিরুদ্ধে অবরোধ, পুলিশ বাহিনীর হস্তক্ষেপে সমাধান
Image

কমলপুর-খোয়াই সড়কে জল সংকটের বিরুদ্ধে অবরোধ, পুলিশ বাহিনীর হস্তক্ষেপে সমাধান

কমলপুর, ২৭ ফেব্রুয়ারি : কমলপুর-খোয়াই সড়কে জল সংকটের প্রতিবাদে জলের কলসী নিয়ে রাস্তা অবরোধ করেন শ্রীরামপুর ও শ্যামরাই ছড়া এডিসি ভিলেজের রমনীরা। পরে ডি ডব্লিউ এস দপ্তরের জল সরবরাহের আশ্বাস দিলে জনজাতির অবরোধ তুলে নেন।

জানা গেছে, আজ সকাল ৮টা থেকে প্রায় ১১টা পর্যন্ত ২০৮ নং জাতীয় সড়কের কমলপুর-খোয়াই রাস্তার শ্রীরামপুর নাকা পয়েন্ট এলাকায় জল সংকটের প্রতিবাদে শ্রীরামপুর ও শ্যামরাই ছড়া এডিসি ভিলেজের রমনীরা জলের কলসী নিয়ে রাস্তা অবরোধ করেন।

এ খবর পেয়ে কমলপুর থানার ওসি সঞ্জয় লস্করসহ বিশাল পুলিশ বাহিনী এবং টিএসআর দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পরে ডি ডব্লিউ এস দপ্তরের ইঞ্জিনিয়ার ও কর্মীরা কমলপুর থানার ওসি সঞ্জয় লস্করের সঙ্গে আলোচনা করে। অবশেষে, ডি ডব্লিউ এস দপ্তরের পক্ষ থেকে আজকের মধ্যে জল সরবরাহের আশ্বাস দিলে জনজাতির রমনীরা বেলা ১১ টার দিকে অবরোধ তুলে নেন।

Releated Posts

কৈলাসহরের টিলাবাজারে ফের হামলার অভিযোগ, গুরুতর আহত বৃদ্ধা

কৈলাসহর, ১৫ সেপ্টেম্বর: রাস্তার পাশের জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কৈলাসহরের টিলাবাজার বরবনদ ৫ নম্বর ওয়ার্ড এলাকায় ফের…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

চুরি ও ড্রাগসের অভিযোগে উত্তাল পশ্চিম হাওয়াইবাড়ি, এলাকাবাসীর হাতে আটক ৪ যুবক

তেলিয়ামুড়া, ১৫ সেপ্টেম্বর: চুরি ও কথিত ড্রাগস কারবারের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল তেলিয়ামুড়া থানাধীন পশ্চিম হাওয়াইবাড়ি…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচন ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, সুষ্ঠু ও নির্ভয়ে ভোটের জন্য প্রস্তুত দক্ষিণ জেলা প্রশাসন

বিলোনিয়া, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে স্বশাসিত জেলা পরিষদের…

ByByReshmi Debnath Sep 15, 2026

একের পর এক চুরি কাণ্ডে সাফল্য, তিন সদস্যের চোরের গ্যাং গ্রেফতার আমতলী থানার পুলিশের

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: রাতকালীন টহলদারির সময় সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বড়সড় সাফল্য পেল আমতলী থানার পুলিশ। গোপন খবরের…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top