News Flash

Image

বিহারের ট্রাক-অটো সংঘর্ষে মৃত ৪

পাটনা, ২৭ ফেব্রুয়ারি (হি.স.): বিহারের আরা-বক্সার হাইওয়েতে এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটে বৃহস্পতিবার সকালে। শাহপুর ফৌজি পেট্রোল পাম্পের কাছে এদিন ট্রাক ও অটোর মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, শাহপুর বনাহি আন্ডারপাসের কাছে নিয়ন্ত্রণহীন একটি ট্রাক একটি অটোকে সজোরে ধাক্কা মারে। দুর্ঘটনায় ৩ মহিলা ও এক শিশুর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় ১২ জনেরও বেশি ভক্ত আহত হয়েছেন বলে জানা গেছে। মৃতদের নাম অজিত কুমার (১৩), সুহাগ দেবী (৫০), সুহাজ্ঞা দেবী (৬৫), সিরতিয়া দেবী (৬৫)। মৃত ও আহত ব্যক্তিরা রোহতাস জেলার গুপ্ত ধাম থেকে মুণ্ডন অনুষ্ঠানের পর বাড়ি ফিরছিলেন। ট্রাক চালক পলাতক, তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top