News Flash

  • Home
  • দিনের খবর
  • পানাগড় কাণ্ডে আটক অভিযুক্তদের গাড়ির মালিক তথা চালক বাবলু
Image

পানাগড় কাণ্ডে আটক অভিযুক্তদের গাড়ির মালিক তথা চালক বাবলু

পশ্চিম বর্ধমান, ২৬ ফেব্রুয়ারি (হি.স.): পানাগড় কাণ্ডে অবশেষে পুলিশের জালে অভিযুক্তদের গাড়ির মালিক তথা চালক বাবলু যাদব। মঙ্গলবার গভীর রাতে বর্ধমানের একটি হোটেল থেকে তাঁকে আটক করে কাঁকসা থানার পুলিশ। তবে তাঁকে গ্রেফতার করতে এত সময় কেন লেগে গেল পুলিশের, সে নিয়ে প্রশ্ন উঠেছে।

তরুণীর মৃত্যুর পরই জানা গিয়েছিল একটি সাদা গাড়ির কথা। অভিযোগ ছিল, ওই গাড়িতে থাকা যুবকরাই নাকি উত্যক্ত করছিল মৃত সুতন্দ্রা চট্টোপাধ্যায়কে। ইভটিজারদের হাত থেকে বাঁচতেই প্রাণ খোয়াতে হয়েছে তরুণীকে।

ঘটনার ২ দিন পর অভিযুক্তদের সাদা ‘ক্রেটা’ গাড়ির মালিক বাবলু যাদবকে গ্রেফতার করল পুলিশ। ঘটনার দিন চালকের আসনে ছিলেন বাবলুই। বর্তমানে থানায় রয়েছেন তিনি। যদিও আটকের বিষয়টি এখনও নিশ্চিত করেনি কাঁকসা থানা।

পানাগড়ের ঘটনা নিয়ে পুলিশ দাবি করেছিল, এটি রেষারেষির ঘটনা, কোনও কটূক্তি করা হয়নি। সুতন্দ্রার পরিবার সাফ জানাচ্ছে, এটি নিছক রেষারেষির জেরে দুর্ঘটনার ঘটনা নয়। ধাওয়া করা গাড়ি থেকে মদের গ্লাস পাওয়া গেছে। আর সুতন্দ্রার গাড়ির চালকও ইভটিজিং-এর কথা বলেছেন।

Releated Posts

গুজরাতে মাদকবিরোধী যুব অভিযান শুরু, ‘বিকশিত ভারত’ গঠনে তরুণদের শপথের আহ্বান

গান্ধীনগর, ২ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে রবিবার দেশজুড়ে শুরু হল ‘ড্রাগ-ফ্রি ইউথ ফর বিকশিত ভারত প্লেজ…

ByByNews Desk Aug 2, 2026

সীমানা পুনর্নির্ধারণ নিয়ে রাজনৈতিক তরজা, রাহুলের পাশে কংগ্রেস; ‘বংশবাদী রাজনীতি’ কটাক্ষ বিজেপির

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) নিয়ে মন্তব্যকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক…

ByByNews Desk Aug 2, 2026

আদালতে ধাক্কার পর কর্নাটক বিধান পরিষদের সদস্যপদ ও উপ-সভাপতির পদ থেকে ইস্তফা বিজেপি নেতা এম. কে. প্রণেশের

বেঙ্গালুরু, ২ আগস্ট (আইএএনএস): কর্নাটক হাই কোর্ট ২০২১ সালের বিধান পরিষদ নির্বাচনে তাঁর জয় বাতিল করার পর এবং…

ByByNews Desk Aug 2, 2026

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top