News Flash

  • Home
  • দেশ
  • ট্রলি ব্যাগের ভিতরে মুণ্ডহীন দেহ, গঙ্গায় ফেলতে এসে পাকড়াও দুই মহিলা
Image

ট্রলি ব্যাগের ভিতরে মুণ্ডহীন দেহ, গঙ্গায় ফেলতে এসে পাকড়াও দুই মহিলা

কলকাতা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): মুণ্ডহীন দেহ গঙ্গায় ফেলতে এসে ধরা পড়ে গেল দুই মহিলা। মঙ্গলবার সকালে ওই দুই মহিলা কুমোরটুলি ঘাটের কাছে একটি ট্রলি ব্যাগ গঙ্গায় ফেলার তোড়জোড়় করছিল। তাঁদের দেখে সন্দেহ হয় স্থানীয়দের। ট্রলি ব্যাগ খুলে দেখা যায়, ভিতরে একটি মুণ্ডহীন দেহ রয়েছে। এরপরই ওই দুই মহিলাকে পাকড়াও করা হয়। ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে চলে আসে পুলিশ।

ধৃত দুই মহিলার দাবি, ট্রলি ব্যাগের ভিতরে যে দেহ রয়েছে, সেটি একটি কুকুরের। যদিও স্থানীয়রা এই দাবি মানতে নারাজ। তাঁদের পাল্টা দাবি, দেহটি এক মহিলার। স্থানীয়দের একাংশ পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান। পুলিশ তদন্তে আশ্বাস দিয়েছে।

Releated Posts

পশ্চিমবঙ্গে ১ লক্ষ কোটি টাকার রেল প্রকল্প বাস্তবায়ন হবে, দাবি শুভেন্দু অধিকারীর

কলকাতা, ৬ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গে আগামী দিনে প্রায় ১ লক্ষ কোটি টাকার রেল পরিকাঠামো প্রকল্প বাস্তবায়ন করা হবে…

ByByNews Desk Jun 6, 2026

উত্তরপ্রদেশে পুলিশের অভিযানে দুই দুষ্কৃতী গ্রেফতার, বুলন্দশহর খুনকাণ্ডের অভিযুক্ত গুলিবিদ্ধ

বুলন্দশহর/বলিয়া, ৬ জুন (আইএএনএস): অপরাধীদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পৃথক দুটি এনকাউন্টারে বুলন্দশহর ও বলিয়া জেলায়…

ByByNews Desk Jun 6, 2026

গাজিয়াবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষিত দুষ্কৃতী গুলিবিদ্ধ, গ্রেফতার

গাজিয়াবাদ, ৬ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার লোনি থানার এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে ৫০ হাজার টাকার পুরস্কার ঘোষিত…

ByByNews Desk Jun 6, 2026

মালব্য নগরের অগ্নিকাণ্ডে ১৩ বিদেশি নাগরিকের মৃত্যু, আহত ২২ জনেরও বেশি: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৫ জুন (আইএএনএস) : দিল্লির মালব্য নগরে চলতি সপ্তাহে ঘটে যাওয়া মর্মান্তিক অগ্নিকাণ্ডে ১৩ জন বিদেশি নাগরিকের…

ByBySandeep Biswas Jun 5, 2026
Scroll to Top