News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২১ দফা দাবিতে জাতীয় সড়ক অবরোধে সামিল টিইউআইআরপিসি
Image

২১ দফা দাবিতে জাতীয় সড়ক অবরোধে সামিল টিইউআইআরপিসি

আগরতলা, ২৫ ফেব্রুয়ারী : ২১ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনির্দিষ্টকালের জন্য বড়মুড়া পাহাড়ে অসম-আগরতলা জাতীয় সড়ক অবরোধে সামিল হয়েছে আত্মসমর্পণকারী বৈরী সংগঠন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজেনাস রিটার্নিস পিপলস কাউন্সিল। ওই অবরোধের জেরে জাতীয় সড়কে যানচলাচল স্তব্ধ হয়ে পড়ে। তাতে, যাত্রীদের চরম দূর্ভোগের শিকার হচ্ছেন। যতক্ষণ পর্যন্ত দাবি পূরণ না হবে ততক্ষণ অবরোধ চলবে বলে হুশিয়ারী দিয়েছেন তাঁরা। তবে, জরুরি পরিষেবা এবং পরীক্ষার্থীরা ওই বনধের আওতার বাইরে রেখেছেন বলেও জানান সংগঠনের নেতা ড্যানিয়েল বোরোক।

এবিষয়ে সংগঠনের নেতা ড্যানিয়েল বোরোক বলেন, আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠী এনএলএফটি এবং টিএনভি দলের সঙ্গে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যে চুক্তি হয়েছে সেই চুক্তি অনুযায়ী তারা অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত। সেই চুক্তি বাস্তবায়ন করেনি সরকার। এখনো অনেকের বিরুদ্ধে মামলা চলছে। কোর্টে দৌড়াদৌড়ি করতে হচ্ছে আত্মসমর্পণকারী বৈরীদের। অথচ তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। কিন্তু তাদের সমস্যাগুলোর সমাধান হয়নি।

তিনি আরো বলেন, আত্মসমর্পণকারী বৈরী গোষ্ঠীদের দাবি এবং তাদের জীবন জীবিকার বিষয়গুলো নিয়ে রাজনীতি করা উচিত নয়। তাদের সমস্যাগুলো স্থায়ী সমাধান করা দরকার। বহু বছর ধরে তারা বঞ্চিত। তারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে বলেই ত্রিপুরায় আজ শান্তি প্রতিষ্ঠিত। অথচ তাদের দাবি-দাওয়া গুলো নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার উদাসীন। তাই আজ সকাল থেকে ২১ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধে বসে তাঁরা।

Releated Posts

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন: সাংসদ বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরীব মানুষের মুখে হাসি ফুটিয়েছেন। ২০১৪ সালে কেন্দ্রে বর্তমান সরকার ক্ষমতাসীন…

ByByReshmi Debnath Sep 17, 2026

অন্নদাতাদের প্রতি শ্রদ্ধা, কৃষকদের পা ধুয়ে সম্মান কৃষিমন্ত্রীর

আগরতলা, ১৭ সেপ্টেম্বর:  কৃষকদের অন্নদাতা হিসেবে অভিহিত করে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানালেন কৃষি ও কৃষক…

ByByReshmi Debnath Sep 17, 2026

মানুষ মানুষের জন্য এই ভাবনা থাকলে সমাজ আরও সুন্দর হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: সেবা সংকল্প অভিযান উপলক্ষ্যে আজ মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা উজান অভয়নগরস্থিত চাইল্ড…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top