News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আজ থেকে শুরু ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা
Image

আজ থেকে শুরু ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক পরীক্ষা

আগরতলা, ২৫ ফেব্রুয়ারী: আজ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের এ বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিনে মাধ্যমিক ও মাদ্রাসা ফাজিলের পরীক্ষার্থীরা ইংরেজি পরীক্ষা দিয়েছে। দুপুর ১২টায় শুরু হয়েছে এই পরীক্ষা।

প্রসঙ্গত, আজ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের মাধ্যমিক শুরু হয়েছে। চলবে ১৮ ই মার্চ পর্যন্ত। রাজ্যের ১৪৫টি কেন্দ্র এবং স্থান ৬৮টি পরীক্ষা চলছে বলে জানান পর্ষদ সভাপতি ডা. ধনঞ্জয় গণ চৌধুরী।

এদিন ডা: ধনঞ্জয় গণ চৌধুরী বিজয় কুমার স্কুল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আজ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এ বছরের মাধ্যমিক শুরু হয়েছে। এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি।

এদিকে, মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা বোর্ড পরীক্ষায় অবতীৰ্ণ শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে লেখেন, এবছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জানাই আমার হৃদয়ের অন্তস্তল থেকে শুভেচ্ছা। ভবিষ্যৎ নির্মাণের এই গুরুত্বপূর্ণ পর্যায়ে সকলের সাফল্য কামনা করি।

Releated Posts

নিট ইস্যুতে যুব কংগ্রেসের আন্দোলনে লাঠিচার্জের অভিযোগ, সিআরপিএফ আধিকারিকের বিরুদ্ধে ডিআইজির দ্বারস্থ কংগ্রেস

আগরতলা, ১৬ জুন: নিট সংক্রান্ত ইস্যুতে যুব কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিতে লাঠিচার্জ এবং মহিলা কর্মীদের উদ্দেশে অশালীন ভাষা ব্যবহারের…

ByByReshmi Debnath Jun 16, 2026

ভিলেজ কমিটি নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ ঘোষণা, ৫ অক্টোবরের মধ্যে সম্পন্ন হবে পুরো প্রক্রিয়া

আগরতলা, ১৬ জুন : বহু প্রতীক্ষিত টিটিএএডিসি-এর অধীন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনের সম্ভাব্য সময়সূচি প্রস্তুত করা হয়েছে। প্রস্তাবিত…

ByByReshmi Debnath Jun 16, 2026

ত্রিপুরা সারিন্দার জিআই স্বীকৃতি, রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্যে নতুন মাইলফলক

আগরতলা, ১৬ জুনঃ ত্রিপুরার ঐতিহ্যবাহী আদিবাসী তারযুক্ত বাদ্যযন্ত্র ত্রিপুরা সারিন্দা মর্যাদাপূর্ণ ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি অর্জন করেছে। এই…

ByByTaniya Chakraborty Jun 16, 2026

উদয়পুরে ড্রেন থেকে বৃদ্ধার দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

উদয়পুর, ১৬ জুন: গোমতী জেলার উদয়পুরের রাজারবাগ সুকান্তপল্লী এলাকায় একটি ড্রেন থেকে এক বৃদ্ধা মহিলার নিথর দেহ উদ্ধারকে…

ByByReshmi Debnath Jun 16, 2026
Scroll to Top