News Flash

  • Home
  • দিনের খবর
  • উন্নাওয়ে টেম্পো ট্রাভেলার ও গাড়ির সংঘর্ষে মৃত ৩, আহত ২৬ জন পুণ্যার্থী
Image

উন্নাওয়ে টেম্পো ট্রাভেলার ও গাড়ির সংঘর্ষে মৃত ৩, আহত ২৬ জন পুণ্যার্থী

উন্নাও, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): উত্তর প্রদেশের উন্নাও জেলায় টেম্পো ট্রাভেলার ও গাড়ির সংঘর্ষে প্রাণ হারালেন ৩ জন। ভয়াবহ এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। মঙ্গলবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে আগ্রা-লখনউ এক্সপ্রেসওয়ের ওপর। মৃত্যু হয়েছে দুই শিশু ও তাঁদের বাবার। আহত ২৬ জন মহাকুম্ভের পুণ্যার্থী। পুলিশ জানিয়েছে, বাঙ্গারমউয়ের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাভেলার বাসে ধাক্কা মারে।

সার্কেল অফিসার অরবিন্দ চৌরাসিয়া বলেছেন, মঙ্গলবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ খবর পাওয়া যায় একটি টেম্পো ট্রাভেলার ও গাড়ির মধ্যে জোরালো সংঘর্ষ হয়েছে। এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুই শিশু ও তাঁদের বাবার। আহত হয়েছেন টেম্পো ট্রাভেলারে থাকা ২৬ জন পুণ্যার্থী।

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top