News Flash

  • Home
  • দিনের খবর
  • তেলেঙ্গানার সুড়ঙ্গে উদ্ধারকাজ অব্যাহত, ভিতরে আটকেই ৮ শ্রমিক
Image

তেলেঙ্গানার সুড়ঙ্গে উদ্ধারকাজ অব্যাহত, ভিতরে আটকেই ৮ শ্রমিক

হায়দরাবাদ, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): তেলেঙ্গানার নাগরকুর্নুল জেলার শ্রীসৈলাম সুড়ঙ্গে এখনও আটকে রয়েছেন ৮ জন শ্রমিক। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ, দিন-রাত এক করে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছেন এনডিআরএফ ও এসডিআরএফ কর্মীরা। তবুও মঙ্গলবার সকাল পর্যন্ত ৮ জন শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, গত ২২ ফেব্রুয়ারি ভেঙে পড়ে এই সুড়ঙ্গের একাংশ। তারপর থেকে দীর্ঘ সময় অতিক্রান্ত, কাদাজলে ভরে গিয়েছে সুড়ঙ্গ, শ্রমিকেরা ঠিক কোন জায়গায় আটকে রয়েছেন তা এখনও চিহ্নিত করা সম্ভব হয়নি। ফলে উদ্বেগ ও উৎকণ্ঠা আরও বাড়ছে। শ্রমিকদের সঙ্গে যোগাযোগও সম্পূর্ণ ভাবে ছিন্ন হয়ে গিয়েছে। সমস্যা কয়েক গুণ বাড়িয়ে তুলেছে সুড়ঙ্গের ভিতরের কাদাজল। তবুও উদ্ধারকারী দল হাল ছাড়তে নারাজ।

Releated Posts

জনস্বার্থে ভারতীয় রেলের পাঁচ গ্রুপ ‘এ’ আধিকারিককে আগাম অবসর, দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’-এর বার্তা

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): সততা নিয়ে সন্দেহ, ভিজিল্যান্স রিপোর্ট, শৃঙ্খলাভঙ্গের ইতিহাস এবং অন্যান্য পরিষেবা সংক্রান্ত নথির ভিত্তিতে জনস্বার্থে…

ByByNews Desk Aug 1, 2026

ইপিএফও-র ১,৮১৬ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতি মামলায় অনিল আম্বানি-সহ রিলায়েন্স ক্যাপিটালের বিরুদ্ধে সিবিআইয়ের এফআইআর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (ইপিএফও)-র প্রায় ১,৮১৬.২২ কোটি টাকার বিনিয়োগ জালিয়াতির অভিযোগে রিলায়েন্স ক্যাপিটাল লিমিটেড,…

ByByNews Desk Aug 1, 2026

বিহারে ৯৭৬ কোটি টাকার মাল্টিট্র্যাকিং প্রকল্পে অনুমোদন ভারতীয় রেলের

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): বিহারের আর্থ-সামাজিক উন্নয়নকে আরও গতি দিতে পূর্ব মধ্য রেলের (ইস্ট সেন্ট্রাল রেলওয়ে) দানাপুর-ফতুহা ২৯…

ByByNews Desk Aug 1, 2026

ভগওয়া, সাধুসন্ত ও ভগবান রামের অবমাননা জঘন্য অপরাধ: বাবা রামদেব

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): ভগওয়া (গেরুয়া), সাধুসন্ত, ভগবান রাম বা সনাতন ধর্মের ঐতিহ্যের কোনও অংশের অবমাননা অত্যন্ত আপত্তিকর…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top