News Flash

  • Home
  • দিনের খবর
  • হিমাচলে ফের বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস, জারি কমলা সতর্কতা
Image

হিমাচলে ফের বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

শিমলা, ২৫ ফেব্রুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশে ফের বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনার কথা জানালো আবহাওয়া দফতর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ২৬-২৮ ফেব্রুয়ারি, এই সময়ে হিমাচল প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি ও তুষারপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। এই মর্মে কমলা সতর্কতাও জারি করা হয়েছে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী ১ মার্চ পর্যন্ত রাজ্যের বিভিন্ন স্থানে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি প্রত্যাশিত।

এই সময়ের মধ্যে লাহৌল-স্পিতি, কিন্নর এবং কাংড়া, চাম্বা, শিমলা, কুল্লু, মান্ডি এবং সিরমাউরের উঁচু পাহাড়ি অঞ্চলে হালকা থেকে মাঝারি তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চাম্বা, কাংড়া, কুল্লু এবং মান্ডি জেলায় ভারী বৃষ্টি ও তুষারপাত প্রত্যাশিত। একইরকম আবহাওয়া থাকবে ২৭ ফেব্রুয়ারিও। এরপর ২৭-২৮ ফেব্রুয়ারি শিমলা এবং সিরমাউরের বিভিন্ন স্থানে বৃষ্টি এবং তুষারপাত হতে পারে। আবার উনা, বিলাসপুর, হামিরপুর এবং সোলানে ২৭-২৮ ফেব্রুয়ারি ভারী বৃষ্টিপাত হতে পারে।

Releated Posts

ওড়িশায় পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ সশস্ত্র ডাকাতির মূল অভিযুক্ত, হাসপাতালে ভর্তি

ভুবনেশ্বর, ১৬ জুন (আইএএনএস): ওড়িশার কেওনঝর জেলার সদর থানার অন্তর্গত এলাকায় মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হল…

ByByNews Desk Jun 16, 2026

হাবড়া স্টেশনে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা, বিক্ষোভ হকার ও ব্যবসায়ীদের

কলকাতা, ১৬ জুন (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হাবরা রেলওয়ে স্টেশন চত্বরে মঙ্গলবার ভোরে রেলের ব্যাপক উচ্ছেদ অভিযানকে কেন্দ্র…

ByByNews Desk Jun 16, 2026

তেলঙ্গানায় সরকারি আধিকারিকের বাড়িতে এসিবি হানা, উদ্ধার প্রায় ১ কোটি টাকা নগদ

হায়দরাবাদ, ১৬ জুন (আইএএনএস): আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি (ডিএ) অর্জনের অভিযোগে তেলঙ্গানার ভূমি ও জরিপ দফতরের এক আধিকারিকের…

ByByNews Desk Jun 16, 2026

আরএসএস নিয়ে মন্তব্যে প্রিয়াঙ্ক খাড়গেকে কড়া আক্রমণ কর্নাটক বিজেপি সভাপতির, ‘নেহরু পরিবারের উত্তরাধিকারীদের খুশি করার চেষ্টা’

বেঙ্গালুরু, ১৬ জুন (আইএএনএস): আরএসএস-কে নিয়ে কর্নাটকের মন্ত্রী প্রিয়ঙ্ক খার্গে-র সাম্প্রতিক মন্তব্যের তীব্র সমালোচনা করলেন কর্নাটক বিজেপি সভাপতি…

ByByNews Desk Jun 16, 2026
Scroll to Top