News Flash

  • Home
  • ত্রিপুরা
  • এডি নগর থানার পুলিশ কর্তৃক বাংলাদেশী আটক, উদ্ধার ৮ হাজার ভারতীয় মুদ্রা
Image

এডি নগর থানার পুলিশ কর্তৃক বাংলাদেশী আটক, উদ্ধার ৮ হাজার ভারতীয় মুদ্রা

আগরতলা, ২৫ ফেব্রুয়ারি : গোপন খবরের ভিত্তিতে গতকাল রাতে এডি নগর থানার পুলিশ বর্ডার সংলগ্ন গজারিয়া ক্যাম্পের বাজার এলাকা থেকে এক বাংলাদেশীকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮ হাজার ভারতীয় মুদ্রা।

এডি নগর থানার ওসি বিজয় দাস সংবাদ মাধ্যমের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, আজ সীমান্ত পার হওয়ার সময় আটককৃত ব্যক্তি নিজেই তার জাতীয়তা সম্পর্কে স্বীকৃতি দিয়েছে। তাঁর বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করা হয়েছে।

ওসি আরও জানান, বাংলাদেশী নাগরিককে ভারতে প্রবেশ করতে কে সহায়তা করেছে, সে বিষয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে। এক্ষেত্রে কোনো দালাল বা টাউটের খোঁজ পেলে তাকেও এই মামলার সাথে যুক্ত করা হবে।

এছাড়া, আজই এক ড্রাগ প্যাডলারকেও আটক করেছে এডি নগর থানার পুলিশ, যার বিরুদ্ধে তদন্ত চলছে।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top