News Flash

  • Home
  • দিনের খবর
  • টাকা ফেরত চাওয়ায় ফেরিওয়ালাকে পিটিয়ে খুনের অভিযোগ, ধৃত যুবক
Image

টাকা ফেরত চাওয়ায় ফেরিওয়ালাকে পিটিয়ে খুনের অভিযোগ, ধৃত যুবক

উত্তর ২৪ পরগনা, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): পাওনা টাকা ফেরত চাওয়ায় ফেরিওয়ালাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল সোদপুরে। এ ব্যাপারে রবিবার রাতে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককে। তাঁর বাড়ির ছাদ থেকে ফেরিওয়ালার মৃতদেহটি উদ্ধার করেছে পুলিশ।

খড়দহ থানার পুলিশ জানিয়েছে, ধৃত যুবকের নাম চিরাগ গুহ। সোদপুরের সুখচর বাজারপাড়া এলাকার বাসিন্দা তিনি। নিহত ফেরিওয়ালার নাম আক্রম আলি। কামারহাটির বাসিন্দা আক্রম টিন ভাঙা, লোহা ভাঙা ইত্যাদি বিক্রি করতেন।

জানা গিয়েছে, মাসখানেক আগে আক্রমের কাছ থেকে আড়াই হাজার টাকা ধার নিয়েছিলেন চিরাগ। এই ধার দেওয়া টাকা নিয়ে কয়েক দিন আগে চিরাগের সঙ্গে বচসাও হয়েছিল আক্রমের। শনিবার সকালে টাকা চাইতে ফের চিরাগের বাড়িতে যান আক্রম। তখনই ওই যুবক ফেরিওয়ালাকে ভিতরে ডেকে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। এক পর্যায়ে গলায় তার জড়িয়ে চিরাগ আক্রমকে খুন করেন বলেও অভিযোগ। তার পর দেহটি লুকিয়ে রাখেন নিজেরই বাড়ির ছাদে।

রবিবার রাতের ওই গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘‘শনিবার সকালে ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার শোনা গিয়েছিল। জিজ্ঞাসা করলে যুবকের মা জানান, ওঁর ছেলেকে কুকুরে কামড়েছে। পরের দিন দুর্গন্ধ বেরোতে শুরু করলে আসল বিষয়টি জানা যায়।’’

Releated Posts

বিয়ে ভাঙার বদলে খুনের পথ বেছে নিয়েছিলেন বাগদত্তা! পুনে রিয়েলটর হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি পুলিশের

পুনে, ২৭ জুন (আইএএনএস): পুনের রিয়েলটর কেতন আগরওয়ালের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্ত সিয়া…

ByByNews Desk Jun 27, 2026

পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণ অপরিহার্য, উন্নত ভারত গড়তে চাই উন্নয়ন ও প্রকৃতির ভারসাম্য: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

ভোপাল, ২৭ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণকে জনআন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার বলেন, অর্থনৈতিক…

ByByNews Desk Jun 27, 2026

দুই বিধানসভা ও একটি লোকসভা আসনে দ্রুত উপনির্বাচনের দাবি বঙ্গ বিজেপির

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের শূন্যপদে দ্রুত ও একসঙ্গে উপনির্বাচন করার দাবি…

ByByNews Desk Jun 27, 2026

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top