News Flash

  • Home
  • দিনের খবর
  • কৃষক কল্যাণই এনডিএ সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
Image

কৃষক কল্যাণই এনডিএ সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

ভাগলপুর, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): কৃষক কল্যাণই এনডিএ সরকারের অগ্রাধিকার, দেশের অন্নদাতাদের আশ্বস্ত করে সোমবার এই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার বিহারের ভাগলপুরে একটি সরকারি অনুষ্ঠান থেকে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১৯-তম কিস্তির অর্থ বন্টনের সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী। এছাড়াও বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আমি লালকেল্লা থেকে বলেছিলাম, বিকশিত ভারতে চারটি শক্তিশালী স্তম্ভ রয়েছে। এই স্তম্ভগুলি হল দরিদ্র, কৃষক, মহিলা এবং যুবক। এনডিএ সরকারের অগ্রাধিকার হল কৃষকদের কল্যাণ।”

আরজেডি তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের নাম না করেই প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “একজন কৃষকের কৃষিকাজের জন্য ভালো বীজ, পর্যাপ্ত ও সস্তা সার, সেচের সুবিধা, রোগ থেকে পশুদের সুরক্ষা এবং দুর্যোগের সময় ক্ষতির হাত থেকে সুরক্ষা প্রয়োজন। এর আগে এসব দিক থেকে কৃষকরা সমস্যায় ঘেরা ছিল। যারা পশুখাদ্যে দুর্নীতি করে তাঁরা কখনওই এই অবস্থার পরিবর্তন করতে পারবে না। এনডিএ সরকার এই অবস্থার পরিবর্তন করেছে।”

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “আগে ইউরিয়ার জন্য কৃষকদের ওপর লাঠিচার্জ করা হত, আর ইউরিয়ার কালোবাজারি হতো। বর্তমানে কৃষকরা পর্যাপ্ত সার পান। এমনকি করোনা সংকটের সময়েও আমরা কৃষকদের সারের অভাবের সম্মুখীন হতে দিইনি। এনডিএ সরকার না থাকলে কী হতো? এনডিএ সরকার না থাকলে এখনও কৃষকদের সারের জন্য লাঠি চার্জের মুখোমুখি হতে হতো। যদি এনডিএ সরকার না থাকত, তাহলে কৃষকরা ৩০০০ টাকার বিনিময়ে এক ব্যাগ ইউরিয়া পেতেন।”

Releated Posts

‘বন্দে মাতরম’ হিন্দু দেবদেবীর উপাসনা নয়, ভারতমাতার বন্দনা: বাবা রামদেব

হরিদ্বার, ২৩ আগস্ট (আইএএনএস): ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ সংস্করণ গাওয়া নিয়ে বিতর্কের মধ্যেই রবিবার যোগগুরু বাবা রামদেব দাবি করলেন,…

ByByNews Desk Aug 23, 2026

বিহারে নদীর জল বাড়ায় রাঘোপুরে ভাঙনপ্রবণ এলাকা পরিদর্শন তেজস্বী যাদবের

পাটনা, ২৩ আগস্ট (আইএএনএস): গঙ্গার জলস্তর বাড়তে থাকায় বিহারের রাঘোপুর বিধানসভা কেন্দ্রের ভাঙনপ্রবণ এলাকা ও বন্যাকবলিত কিছু অঞ্চল…

ByByNews Desk Aug 23, 2026

পাঞ্জাবে অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস, উদ্ধার ১০টি অত্যাধুনিক পিস্তল

চণ্ডীগড়, ২৩ আগস্ট (আইএএনএস): পাঞ্জাবে একটি বেআইনি অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস করেছে কাউন্টার ইন্টেলিজেন্স (সিআই) অমৃতসর। এই ঘটনায়…

ByByNews Desk Aug 23, 2026

পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগের আশ্বাস দিয়েছেন রাজনাথ সিং: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ২৩ আগস্ট (আইএএনএস): আগামী দিনে পশ্চিমবঙ্গে আরও বিনিয়োগ করা হবে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তাঁকে আশ্বাস দিয়েছেন…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top