News Flash

  • Home
  • দিনের খবর
  • পাটনায় অটো-রিক্সায় ধাক্কা ট্রাকের; মৃত্যু ৭ জনের, আহত ৫
Image

পাটনায় অটো-রিক্সায় ধাক্কা ট্রাকের; মৃত্যু ৭ জনের, আহত ৫

পাটনা, ২৪ ফেব্রুয়ারি (হি.স.): পাটনায় ভয়াবহ এক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৭ জন। এছাড়াও কমবেশি আহত হয়েছেন ৫ জন। রবিবার রাতে পাটনার নূরা ব্রিজে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অটো-রিক্সায় ধাক্কা মারে। রবিবার রাতে পাটনা শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে মসাউধি-নৌবতপুর সড়কের ওপর নূর বাজারে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

রাত তখন ৯.৩০ মিনিট হবে, একটি ট্রাক ধাক্কা মারে অটো-রিক্সায়। সংঘর্ষ এতটাই মারাত্মক ছিল যে, অটোটি সঙ্গে সঙ্গে উল্টে যায়। এরপর ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে অটোর ওপর উল্টে যায়। দুর্ঘটনাস্থলে ব্যাপক হৈচৈ পড়ে যায়। পুলিশ জানিয়েছে, এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের এবং ৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসা চলছে। অটো-রিক্সায় প্রায় এক ডজন মানুষ ছিলেন, যারা শ্রমিক হিসেবে কাজ করে বাড়ি ফিরছিলেন।

Releated Posts

মধ্য ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকাশক্তি হয়ে উঠবে নাগপুর বিমানবন্দর: নীতিন গড়করি

নাগপুর, ২৫ জুন (আইএএনএস): নাগপুরের ড. বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকীকরণ ও সম্প্রসারণ মধ্য ভারতের অর্থনীতিতে নতুন গতি…

ByByNews Desk Jun 25, 2026

ভয়েস স্যাম্পল সংগ্রহের সিআইডি নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-র জারি করা ভয়েস স্যাম্পল সংগ্রহের নোটিসকে চ্যালেঞ্জ করে…

ByByNews Desk Jun 25, 2026

তারাতলায় গুদামের ছাদ ধস: নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা, ২৫ জুন (আইএএনএস): কলকাতার তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামের ছাদ ধসে মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের জন্য…

ByByNews Desk Jun 25, 2026

মাদানির ‘জিহাদ’ মন্তব্যে বিজেপির তীব্র সমালোচনা, বললেন— ‘উসকানিমূলক রাজনীতি আর কাজ করছে না’

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যদ আরশাদ মাদানি-র “জিহাদ প্রত্যেক মুসলিমের অধিকার” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top