News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উদয়পুর মাতাবাড়ি পিএনবি ব্যাংক এটিএম কাউন্টারে আগুন, ছড়াল আতঙ্ক
Image

উদয়পুর মাতাবাড়ি পিএনবি ব্যাংক এটিএম কাউন্টারে আগুন, ছড়াল আতঙ্ক

উদয়পুর, ২৪ ফেব্রুয়ারি: আজ সকাল ৭টা নাগাদ উদয়পুরের মাতাবাড়ি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কাউন্টারে হঠাৎ করে আগুন লাগে। পথচলতি জনগণ আগুন দেখতে পেলে দ্রুত খবর দেয় উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরে। খবর পাওয়ার পর, অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়।

অগ্নিনির্বাপক কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান, মাতাবাড়ি ভিআইপি গেইট সংলগ্ন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম কাউন্টারের ভিতরে আগুন লেগেছে এবং সেখানে আগুনের লেলিহান শিখা ছড়াচ্ছে। দমকল কর্মীরা তৎক্ষণাৎ আগুন নেভানোর চেষ্টা শুরু করেন এবং কয়েক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নি নির্বাপক দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল। তবে, এ বিষয়ে আরও বিস্তারিত তদন্ত করা হবে বলে জানান তারা। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানানো সম্ভব হয়নি, যতক্ষণ না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্মীরা এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করেন।

এ ঘটনায় স্থানীয় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়, তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়।

Releated Posts

শিক্ষকের মারধরে গুরুতর অসুস্থ ছাত্র, সাব্রুমে আইনি পদক্ষেপের দাবি পরিবারের

সাব্রুম, ২৩ আগস্ট: শিক্ষকের মারধরে সাব্রুম বিদ্যাজ্যোতি ইংলিশ মিডিয়াম স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্র গুরুতর অসুস্থ হয়ে পড়ার…

ByByReshmi Debnath Aug 23, 2026

খোয়াইয়ে বজ্রপাতে ২০-২৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি, অল্পের জন্য রক্ষা পরিবার

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের জেরে খোয়াই পূর্বগণকি এলাকায় একটি বাড়িতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে…

ByByReshmi Debnath Aug 23, 2026

সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার ৭ মামলার নিষ্পত্তি

আগরতলা, ২৩ আগস্ট: সুপ্রিম কোর্টের বিশেষ লোক আদালতে ত্রিপুরার সাতটি মামলার নিষ্পত্তি হয়েছে। রবিবার সমাধান সমারোহ উপলক্ষে আয়োজিত বিশেষ…

ByByReshmi Debnath Aug 23, 2026

নদীর জলে তলিয়ে গেল ৮ বছরের শিশু, উদ্ধারে তৎপরতা ঘিরে ক্ষোভ

বিশালগড়, ২৩ আগস্ট: নদীর জলে তলিয়ে নিখোঁজ ৮ বছরের এক শিশু। রবিবার বিকেলে বিশালগড় থানাধীন নবীনগর মুক্তুল হোসেন পাড়া…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top