News Flash

  • Home
  • ত্রিপুরা
  • অপহৃত নাবালিকা উদ্ধারের দাবিতে মহাকুমা পুলিশ সুপারের দ্বারস্থ পরিবার
Image

অপহৃত নাবালিকা উদ্ধারের দাবিতে মহাকুমা পুলিশ সুপারের দ্বারস্থ পরিবার

সোনামুড়া, ২৪ ফেব্রুয়ারি : অপহৃত নাবালিকা উদ্ধারের দাবিতে সোনামুড়া মহাকুমা পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছে নাবালিকার পরিবার। ঘটনাটি ঘটেছে সোনামুড়া মহকুমার যাত্রাপুর থানা এলাকার বাঁশপুকুরে।

জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি গভীর রাতে বাঁশপুকুর স্থিত নিজ বাড়ি থেকে অপহৃত হয় নাবালিকা মেয়েটি। পরিবারের অভিযোগ, প্রাকৃতিক কাজের জন্য ঘর থেকে বেরোতেই তাকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যায় অপহরণকারীরা। অপহৃতার পরিবার অভিযোগ করে জানায়, একটি ইকো গাড়িতে করে এলাকারই এক যুবক, নাম ওমর ফারুক, বাড়ি একই থানাধীন বড় নারায়ন এলাকায়, এই অপহরণের সাথে জড়িত।

ঘটনার পরদিন পরিবারের পক্ষ থেকে যাত্রাপুর থানায় ঘটনার বিবরণ জানিয়ে অভিযোগ জানানো হয়। কিন্তু, এখনো পর্যন্ত পুলিশ মেয়েটিকে উদ্ধার করতে পারেনি। তাই, যাত্রাপুর থানা পুলিশের প্রতি আস্থা হারিয়ে নিরুপায় পরিবারের লোকেরা সোনামুড়া মহকুমা পুলিশ সুপারের নিকট যায়।

মহকুমা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে, পরিবারের সদস্যরা একটি অভিযোগপত্র জমা দেন। স্থানীয়দের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি আগামীকাল সকাল ১২টার মধ্যে মেয়েটিকে ফিরিয়ে দেওয়া না হয়, তাহলে তারা আন্দোলনে যেতে বাধ্য হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
এই ছিল খবর।

Releated Posts

সরকারের সিদ্ধান্তকে নীতিগত সমর্থন ডক্টর্স টিচার্স ফোরামের, সোমবার থেকেই প্রাইভেট প্র্যাকটিস বন্ধ জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের

আগরতলা, ২৭ জুন: আগরতলা সরকারি মেডিক্যাল কলেজ (এজিএমসি) ও জিবি হাসপাতালের সিনিয়র চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের রাজ্য সরকারের…

ByByNews Desk Jun 27, 2026

আমবাসা রেল স্টেশনে ফের সাফল্য, ৩ কেজি গাঁজাসহ বিহারের এক মহিলা আটক

আগরতলা, ২৭ জুন: নেশা বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল রেল পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান…

ByByNews Desk Jun 27, 2026

রাজ্যের গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধ করতে ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক কাজ করে চলেছে: অর্থমন্ত্রী

আগরতলা, ২৭ জুন : গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা সমবায়ের মূল উদ্দেশ্য। ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংক রাজ্যের গ্রামীণ এলাকার…

ByByNews Desk Jun 27, 2026

উত্তর রাঙামুড়ায় ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব সংবাদদাতা, কাঁঠালিয়া, ২৭ জুন :  সোনামুড়া মহকুমার উত্তর রাঙামুড়া এলাকায় পারিবারিক অশান্তির জেরে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top